মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু ঃ
সাভারের আশুলিয়ায় জাতীয় সৃতি সৌধের মেইন ফটকে ৫জানুয়ারী শুক্রবার সকাল ৯টায়, নিরাপদে চলি সংগঠনের আয়োজনে অনুস্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদে চলি সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ আলিম উল্যাহ।বিশেষ অতিথি ছিলেন মোঃ ডালিম চৌধুরী।আহবায়ক কমিটির সাধারন সম্পাদক মোঃ সেফিক সুমন। যুগ্ন সাধারন সম্পাদক শেখ মোঃ কামাল হোসেন। যুগ্ন সাধারণ সম্পাদক জয় পল রাহুল ।কার্যকরি সদস্য এ আর রাজ, নুরজাহান মনি,তামিন আফরিন,আফরোজা আক্তার,এস কে মামুন,সাভার থেকে সাকিল আহম্মেদ,ভোরের ধ্বনি পত্রিকার বিশেষ প্রতিনিধি নজরুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি বলেন, আসুন আমরা সড়কে নয় সবখানে নিরাপদে চলি। সচেতনতা অবলম্বন করি একে অপরের সহযোগিতা করি।প্রতিবন্ধী,বৃদ্ধা,অসুস্থদেরকেও রাস্তা পারাপারের সহযোগিতা করি। সচেতনতা অবলম্বনে ফুডওভার ব্রীজ ব্যবহারকরি। জেব্রা ক্রসিং ব্যবহার করি।ফুটপাত ব্যবহার করি। যে রাস্তায় ফুটপাত নেই সেই রাস্তার আগত গাড়ির বিপরিতে চলি। চলার পথে মোবাইল ব্যবহার থেকে বিরত থাকি। দল বেঁধে রাস্তায় হাটা থেকে বিরত থাকি। মটর ছাইকেলে দুইয়ের অধিক চলা থেকে বিরত থাকি। হেলমেট বিহীন মটর সাইকেল চালানো থেকে বিরত থাকি।সকল বিষয়ে নিরাপদে চলাচলের জন্য সচেতনতা অবলম্বন করি। ঘর থেকে বের হলে পরিচয়পত্র এন আই ডি কার্ড সঙ্গে নিয়েই চলি।
নিরাপদে চলার সকল বিষয়ে আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ।
আসুন আমরা নিরাপদে চলি,সুখী সুন্দর জীবন গড়ি । জীবন জীবনের জন্য সকল সকলের জন্য।