1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে করোনা ভাইরাস ভ্যাকসিন কার্য্যক্রম শুরু প্রথম টিকা নিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে চিকিৎসা সংকট, কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত জনগন, জোড়াতালি দিয়ে চলছে উপস্বাস্থ্য কেন্দ্র ইউরোপের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের সম্ভাবনা বাড়ছেঃ ইউনিডেক্সের এম্বেসেডর কক্সবাজারে ৬১ জন অসহায়,দরিদ্রের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয়বার্ষিকী উপলক্ষে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান রানা, মহাসচিব সোলায়মান ডলু নদী তীরবর্তী বন্যার্তদের পাশে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার চট্টগ্রাম সাতকানিয়ার কাঞ্চনায় বন্যার্তদের মাঝে ৫০ লাখ টাকার খাদ্য ও কসমেটিকস সামগ্রী বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যসহায়তা বিতরণ এমপি কাজল কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হত্যার ঘটনায় মামলা দায়ের

নবীগঞ্জে করোনা ভাইরাস ভ্যাকসিন কার্য্যক্রম শুরু প্রথম টিকা নিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিন

নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি ।।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৮৯ বার

নবীগঞ্জে করোনাভাইরাস ভ্যাকসিন প্রদানের আনুস্টানিক কার্য্যক্রম ৭ ফ্রেবুয়ারী রবিবার সকাল ১০ টাকায় উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ভ্যাকসিন কমিটির সভাপতি শেখ মহি উদ্দিন এই কার্য্যক্রমের শুভ সুচনা করেন। উপজেলা ভ্যাকসিন কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা প.প. কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদের সার্বিক তত্ত¡াবধানে এ সময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি সুমাইয়া মমিন, বীর মুক্তিযোদ্ধা নুরউদ্দিন বীর প্রতিক, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও এমসি এইচ এফপি প্রিয়াংকা পাল চৌধুরী,আরএমও ডাঃ চম্পক কিশোর সাহা সুমন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, মেডিকেল এ্যাসিসটেন্ট আল মনসুর,ইউপি আই টেকনেশিয়ান তোহা আহমদ,প্রাক্তন ইপিআই টেকনিশিয়ান অজিত কুমার দাশ অফিস সহকারী রাসেল আহমদ প্রমূখ।

এ সময় নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিন নিজে প্রথমে টিকা গ্রহন করেন এবং সবাই অনলাইনে রেজিষ্টেশন করে টিকা গ্রহন করে সরকারী কাজকে বেগবান ও সহযোগীতার করার জন্য সকলের প্রতি আহবান জানান।উল্লেখ্য ৭ ফেব্রæয়ারী ২০২১ইং রবিববার থেকে ১০ ফেব্রæয়ারী পর্যন্ত উপজেলার ৫৫ বছরের উর্দ্ধে (পঞ্চান্ন বছরের বেশি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২টি বুথে ১১ হাজার ৯ শতজন পুরুষ ও নারীকে ১৫টি ক্যাটাগরির ভিত্তিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রানালয়ের নির্দেশনা অনুযায়ী করোনাভ্যাকসিন প্রদান (টিকা) দেয়া হবে এবং প্রত্যেককে ৪ সপ্তাহ (২৮ দিন) পর দ্বিতীয় ডোজ (টিকা) প্রদান করতে হবে। এতে নবীগঞ্জ উপজেলায় প্রথম ধাপে ৫ হাজার ৯ শত ৫০ জন পুরুষ ও নারী টিকা পাবেন। গর্ভবতী, জ্বর, কাশ্বিসহ যারা ওই দিন অন্যান্য রোগে আক্রান্ত হবেন তাদের করোনা ভ্যাকসিন (টিকা) না দেয়ার আহবান জানানো হয়। এছাড়াও টিকা দেয়ার পর যদি কেউ অসুস্থ বোধ করেন এক্ষেত্রে তাদেরকে ভয় বা আতংকিত না হওয়ার জন্য জানানো হয়। পর্যায়ক্রমে উপজেলার কোন নারী পুরুষ টিকা থেকে বঞ্চিত না হন এ বিষয়ে কাজ করছে সরকারের স্বাস্থ্য বিভাগ বলে জানান ইউএনও।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net