1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নানা আয়োজনে পালিত হয়েছে সুন্দরবন দিবস - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয়বার্ষিকী উপলক্ষে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান রানা, মহাসচিব সোলায়মান ডলু নদী তীরবর্তী বন্যার্তদের পাশে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার চট্টগ্রাম সাতকানিয়ার কাঞ্চনায় বন্যার্তদের মাঝে ৫০ লাখ টাকার খাদ্য ও কসমেটিকস সামগ্রী বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যসহায়তা বিতরণ এমপি কাজল কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হত্যার ঘটনায় মামলা দায়ের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার তাইফা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে  নবীনগরে হোপের উদ্যোগে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

নানা আয়োজনে পালিত হয়েছে সুন্দরবন দিবস

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৩৯ বার

বাগেরহাট জেলার, মোংলায় নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে সুন্দরবন দিবস। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ফেব্রুয়ারি রবিবার সকাল ১১টায় এ দিবস পালন করা হয়। প্রথমে বনের উপর নির্ভরশীল জনগোষ্ঠি বনজীবি, মৎস্যজীবি, জেলে, বাওয়ালী ও মৌয়ালীদের সকলকে বনের ক্ষতিরকারন বিষয় নিয়ে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার।

সুন্দরবন দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, ওয়াইল্ডটিম, সুন্দরবন জাদুঘর সম্মিলিত ভাবে উপজেলা পরিষদ চত্বরে সুন্দরবন দিবসের কর্মসুচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

পরে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে সুন্দরবন সুরক্ষায় র‌্যালী বের হয়ে চৌধুরী মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিপদাপন্ন সুন্দরবন রক্ষায় সুন্দরবন প্রেমীরা মানববন্ধনে অংশ নেয়। “সুন্দরবন বাঁচাও, উপকুল বাঁচাও, দেশ বাচাও”সুন্দরবন বাঁচলে, বাঘ বাঁচবে, সুন্দরবনে পরিকল্পিত অগ্নিকান্ড বন্ধ করা, বনের বিভিন্ন খালে বিষ দিয়ে মাছ নিধন বন্ধ, বাঘ-হরিণসহ বন্যপ্রানী হত্যা বন্ধ করাসহ বিভিন্ন শ্লোগান সম্বলিত প্লাকার্ড-ফেস্টুন নিয়ে এ মানববন্ধনে অংশ নেয়।

এসময় বক্তারা বলেন, প্রকৃতি, নদ-নদী, পরিবেশ, বন, পাহাড়, কৃষিজমি রক্ষা করেই উন্নয়নের পথে এগোতে হবে। তারা আরো বলেন, বঙ্গবন্ধু তাঁর জীবদ্দশায় সুন্দরবনের গুরুত্ব অনুধাবন করেছিলেন। তাই তিনি বলেছিলেন, স্বাভাবিক অবস্থায় প্রকৃতি এটা করে দিয়েছে বাংলাদেশকে রক্ষা করার জন্য। বঙ্গবন্ধু আরো বলেছিলেন, যদি সুন্দরবন ধ্বংস হয়ে যায় তবে সমুদ্রে যে ভাঙ্গন সৃষ্টি করবে সেই ভাঙ্গন থেকে রক্ষা করার কোন উপায় থাকবে না। তাই যে কোন উপায় সুন্দরবনকে আমাদের বাঁচাতো হবে এবং বন রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানায় বক্তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, সহকারী কমিশনার (ভুমি) নয়ন কুমার রাজ বংশী, বাপা নেতা মোঃ নূর আলম শেখ, বাদাবন সংঘের নির্বাহি পরিচালক লিপি রহমান, ডলফিন সংরক্ষণ দলনেতা ইস্রাফিল বয়াতি, ওয়াইল্ড টিমের মোঃ সাইফুল হোসেন, ভিলেজ টাইগার রেসপন্স টিমের আব্দুল মালেক হাওলাদার ও নারীনেত্রী গীতা হালদার, কমলা সরকারসহ স্থানীয় আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন।

বিকেলে পৌর কেন্দ্রিয় শহীদ মিনার চত্বওে “সুন্দরবনের প্রাণ-প্রকৃতি” বিষয়ক শিশু চিত্রাংকণ প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net