1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নারী ভোটারদের ব্যাপক উপস্থিতে বাগেরহাটে চলছে শান্তিপূর্ণ ভোট গ্রহণ শুরু - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা আনোয়ারা বারখাইন ভূমি অফিসে ক্যাজুয়ালদের নিয়ে ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বানিজ্যে মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের

নারী ভোটারদের ব্যাপক উপস্থিতে বাগেরহাটে চলছে শান্তিপূর্ণ ভোট গ্রহণ শুরু

নইন আবু নাঈম,বাগেরহাট সংবাদদাতাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ২১৮ বার

সকাল ৮টা থেকে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতে লম্বা লাইনে বাগেরহাট পৌরসভা নির্বাচনে কেন্দ্র কেন্দ্র প্রথম বারের মতো ইভিএমে ভোট চলছে। শান্তি পূর্ন পরিবেশে ভোট দিতে পেরে ভোটাররা খুশি। সকাল ৯টায় নাগেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ও পূর্ব বাসাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ প্রতিটি কেন্দ্রে বড় লাইন দেখা গেছে।
শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে সর্তক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৫টি কেন্দ্রের প্রতিটি কেন্দ্রে ৭ জন পুলিশ, ৯ জন আনছারসহ দুই প্লাটুন বিজিবি, র‌্যাবের ৪টি মোবাইল টিম, পুলিশের ১৫টি মোবাইল টিম, দুটি স্ট্রাইকিং ফোর্স, ৯ জন নির্বাহী ও একজন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছে।

উল্লেখ্য, বাগেরহাট পৌরসভার নির্বাচনে মেয়র পদে বর্তমান মেয়র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান হাবিবুর রহমান এবং বিএনপি মনোনীত প্রার্থী সাইদ নিয়াজ হোসেন শৈবাল প্রতিদ্বন্দীতা করছেন। ৯টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ৬ টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করবেন। তিনটি সাধারণ ওয়ার্ড ৫, ৬ ও ৭ নং ওয়ার্ডে আবুল হাশেম শিপন, তালুকদার আব্দুল বাকি এবং শাহ নেওয়াজ মোল্লা দোলন বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করবেন। বাগেরহাট পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডের ১৫টি কেন্দ্রে ৩৮ হাজার ২‘শ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ১৮ হাজার ৪‘শ ২১জন পুরুষ এবং ১৯ হাজার ৭‘শ৭৯ জন নারী ভোটার রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net