ঢাকা   ০৮:০৬:৪৫ এএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার 

পরিবারের ৪ সদস্যদের অচেতন করার অভিযোগ, দুস্কৃতিকারী আটক

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৫৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাগেরহাট জেলার, মোল্লাহাটে প্রেম ও বিয়েতে রাজি না হওয়ায় এক কলেজ ছাত্রীকে অপহরণের উদ্দেশ্যে অত্যন্ত কৌশলে এক দোকানের হালখাতার বিরিয়ানীর সাথে ঘুমের ওষুধ মিশিয়ে ওই পরিবারের সদস্যদের অচেতন করার অভিযোগ পাওয়া গেছে উজ্জল ঢালীসহ কয়েক যুবকের বিরুদ্ধে।

গত শুক্রবার সন্ধ্যায় অচেতন করার এ ঘটনায় উজ্জল ঢালীকে সহযোগিতা করার অভিযোগে মঙ্গলবার রাতে ইমন নামে এক যুবককে আটক করেছে মোল্লাহাট থানা পুলিশ। এঘটনায় ওই পরিবারের কর্তা প্রদীপ বাদী হয়ে মোল্লাহাট থানায় মামলা করেছেন। আটক যুবককে ওই মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

ক্ষতিগ্রস্থ সুত্রে জানাগেছে, এক কলেজ পড়ুয়া ছাত্রীকে বিভিন্ন সময়ে প্রেম ও বিয়ের প্রস্তাব দেয়াসহ উত্ত্যক্ত করে একই এলাকার বলাই ঢালীর বখাটে ছেলে উজ্জল ঢালী (২০)। ওই ঘটনায় একাধিকবার তার মা-বাবার কাছে অভিযোগ করা হয়েছে।

এরই মাঝে গত শুক্রবার (ভিকটিম পরিবারের) বাড়ি সংলগ্ন শরিফুলের দোকানের হালখাতা হয়। ওই হালখাতার বিরিয়ানীর সাথে কৌশলে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়া হয় কলেজ ছাত্রী রিংকির মা’র কাছে। তখন বাড়িতে উপস্থিত ৪সদস্য ফুলমালা (৬০), হিমলতা (৩৬), রিংকি (১৭) ও ঐশ্বেনি (৭) ওই খাবার খেয়ে অচেতন হয়ে পড়ে। এর কিছুক্ষণের মধ্যে প্রদীপ বাড়িতে এসে সকলকে অচেতন দেখে আত্বীয়-স্বজনদের সহযোগিতায় মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তারা এঘটনার যথাযথ বিচার দাবী করেন।

দোকানদার শরিফুলের পরিবারের পক্ষ থেকে জানায়, যে বা যারা এ জঘন্য অপরাধ করেছে, তাদের অবশ্যই শাস্তি পাওয়া উচিত। তাদের দোকানের সুনাম নষ্ট করা হয়েছে বলেও দাবী করেন তারা।

উজ্জলের মা বাবা জানায়,প্রায় এক বছর আগে তাদের কাছে ওই মেয়েকে বিরক্ত করার বিষয়ে অভিযোগ করা হয়েছিলো। তারা তাদের ছেলেকে শাসনও করছিলো। এরপর আর কিছু তারা জানেনা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি