1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পোকখালী ইউপি'র সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মহিদুল্লাহ মহিদ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

পোকখালী ইউপি’র সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মহিদুল্লাহ মহিদ

সেলিম উদ্দীন, কক্সবাজার।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৯৩ বার

কক্সবাজার সদর উপজেলার ২নং পোকখালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মহিদুল্লাহ মহিদ’র জনপ্রিয়তায় ইতিমধ্যে বেড়ে গেছে।

তাকে আবারো নৌকা প্রতীকে মনোনয়ন দেয়া হলে পোকখালীর চেয়ারম্যান পদটি আওয়ামীলীগেরই তাকবে বলে মনে করছেন সচেতন মহল।

তার পক্ষে দলের নেতাকর্মীরা একাট্টা হয়ে কাজ কলে সহজেই জয় লাভ করবে এমনটাই আশা প্রকাশ করছেন এলাকার ভোটাররা।

মহিদুল্লাহ মহিদ, কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের বর্তমানে দপ্তর সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, ব্যক্তি, পারিবারিক ও দলের একজন নিবেদিত কর্মি হিসেবে এলাকায় তার রয়েছে বেশ পরিচিতি।

তিনি বিগত ২০১১ সালের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে তীব্র প্রতিদ্বন্দিতা করেন।

সেই সময় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ব্যাপক প্রচারণা চালিয়ে ইউনিয়ন জুড়ে সুপরিচিতি লাভ করেন।

এমনকি বিগত ২০১৬ সালের ইউপি নির্বাচনে আওয়ামীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচনে লড়ে তিনি অল্প ভোটের কারণে হেরে যান।

সব মিলিয়ে তিনি দীর্ঘদিন ধরে এলাকার মাঠে ঘাটে থাকায় জনপ্রিয়তা বেড়েছে দ্বিগুন।

মহিদুল্লাহ মহিদ একজন আওয়ামীলগের পরীক্ষিত কর্মী ও নিবেদিত প্রাণ।

তার শিরায় বহমান বঙ্গবন্ধুর আদর্শ এবং আধুনিক উন্নয়ন যাত্রায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপুরন্ত ভালোবাসা।

আওয়ামীলীগের একজন কর্মী হিসেবে দলের জন্য অনেক অবদান ও ত্যাগ স্বীকার করেছেন তিনি।

যেকোনো দুঃসময়ে দল এবং কর্মীদের জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন তিনি।

নিজের সর্বোচ্চ চেষ্টার মাধ্যামে দলকে সহযোগিতা দেয়ার চেষ্টা করেন সব সময় তিনি।

এক আলাপচারিতায় তিনি এবারও পোকখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী বলে জানান।

ইউনিয়নের তৃনমূল নেতা কর্মী ও সাধারণ ভোটাররা তাকে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চান।

তিনি ইতিমধ্যে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। ভোটাররা রাজনীতির মাঠের পরীক্ষিত এ নেতাকে পেয়ে ব্যাপক সাড়াও দিচ্ছেন।

রাজনীতিকে মানব সেবার ব্রত হিসেবে মনে করে মহিদুল্লাহ মহিদ সাধারন মানুষের সেবার জন্যই এলাকার বিভিন্ন স্থানের অসহায় মানুষের সহযোগীতাদানে নিজকে সবসময় নিয়োজিত রাখতে চেষ্টা করেন।

এমনকি সাধারন মানুষের নানা সমস্যা সমাধানে তিনি আগ্রণী ভূমিকাও পালন করেন।

যার কারনে সর্বত্র যোগ্য প্রার্থী হিসেবে মহিদকে দলীয় মনোনয়ন দেয়ার দাবী উঠছে।

মহিদুল্লাহ মহিদ বলেন, নিজস্ব কোন চাওয়া পাওয়া আমার নেই। মানুষের সেবক হিসেবে কাজ করতে পারলেই তৃপ্তি লাভ করি।

মানব সেবাই পরম ধর্ম, আমি মানুষের সেবা করে মৃত্যুর আগ পর্যন্ত বেঁচে থাকতে চাই ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আর্দশকে প্রতিষ্ঠা করতে গিয়ে প্রতিটি মুহুর্তে জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করেছি।

পাশাপাশি আসহায় মানুষের পাশে থাকতে আসন্ন পোকখালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net