1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পৌরসভা নির্বাচন মীরসরাইয়ে বিএনপি মেয়র ও বারইয়ারহাটে ৯ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

পৌরসভা নির্বাচন মীরসরাইয়ে বিএনপি মেয়র ও বারইয়ারহাটে ৯ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল

মীরসরাই প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৪৭ বার

মীরসরাই পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ও বারইয়ারহাট পৌরসভা নির্বাচনে ৯ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মীরসরাই পৌরসভা ও দুপুর ২টায় বারইয়ারহাট পৌরসভার প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হয়।
মীরসরাই পৌরসভার রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী নুর মোহাম্মদের মনোনয়নপত্রে দেওয়া প্রস্তাবকারি ও সমর্থনকারির দেওয়া স্বাক্ষর ভুল প্রমাণিত হলে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এসময় প্রস্তাবকারি ও সমর্থনকারি উপস্থিত থেকে তাদের স্বাক্ষর ভুল দাবি করেন। এদিন আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মো. গিয়াস উদ্দিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এছাড়া সাধারণ কাউন্সিলর ৩৯ জন ও সংরক্ষিত কাউন্সিলর ৫ জনের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়।

অন্যকোন প্রার্থী না থাকায় মেয়র পদে মো. গিয়াস উদ্দিন (নৌকা), সংরক্ষিত কাউন্সিলর ১ (১,২,৩) পদে রিজিয়া বেগম, সংরক্ষিত কাউন্সিলর ৩ (৭,৮,৯) পদে ফেরদৌস আরা লাকী বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী হতে যাচ্ছেন।
বারইয়ারহাট পৌরসভার রির্টানিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম খোকন, বিএনপি মনোনীত প্রার্থী দিদারুল আলম মিয়াজী’র মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। সাধারণ কাউন্সিলর পদে ৫৩ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এদিকে সাধারণ কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে আজিজুল হক, ৪নং ওয়ার্ডে নুরুল করিম, আবদুল মোতালেব, ৫নং ওয়ার্ডে বোরহান উদ্দিন, মোশাররফ হোসেন, ৬নং ওয়ার্ডে মোশাররফ হোসেন, আব্বাস উদ্দিন, ৯নং ওয়ার্ডে নুরের নবী, মোমিন উদ্দিনের মনোনয়ন পত্র বাতিল করা হয়। আগামী ৩দিনের মধ্যে উক্ত প্রার্থীরা চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর আপিল করার সুযোগ পাবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net