1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধানমন্ত্রীর আবাসন প্রকল্পের বিল্ডিং মা ও ভাইয়ের নামে নিয়েছেন মেম্বর রিয়াদুল - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয়বার্ষিকী উপলক্ষে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান রানা, মহাসচিব সোলায়মান ডলু নদী তীরবর্তী বন্যার্তদের পাশে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার চট্টগ্রাম সাতকানিয়ার কাঞ্চনায় বন্যার্তদের মাঝে ৫০ লাখ টাকার খাদ্য ও কসমেটিকস সামগ্রী বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যসহায়তা বিতরণ এমপি কাজল কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হত্যার ঘটনায় মামলা দায়ের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার তাইফা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে  নবীনগরে হোপের উদ্যোগে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

প্রধানমন্ত্রীর আবাসন প্রকল্পের বিল্ডিং মা ও ভাইয়ের নামে নিয়েছেন মেম্বর রিয়াদুল

নইন আবু নাঈম,বাগেরহাট সংবাদদাতাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৪৩ বার

প্রধানমন্ত্রীর আবাসন প্রকল্পের টিনশেড বিল্ডিং নিজের মা ও ছোট ভাইরে নামে নেওয়াসহ অতি দরিদ্র কর্মসূচী, ভিজিডি, এলজিএসপি, এডিবি, কাবিখার অর্থ আত্মসাতের প্রতিবাদে বাগেরহাটের শরণখোলায় এক ইউপি সদস্যের বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ করেছেন একাবাসী। মঙ্গলবার (২ফেব্রæয়ারি) দুপুরে শরণখোলা প্রেসক্লাবের সামনে সাউথখালী ইউনিয়নের ৭নম্বর বগী ওয়ার্ডের ইউপি সদস্য মো. রিয়াদুল পঞ্চায়েতের বিরুদ্ধে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী এই মানববন্ধনে বগী ওয়ার্ডের শতাধিক ভুক্তভোগী নারী-পুরুষ অংশগ্রহন করেন। এসময় রিয়াদুলের দুর্নীতির খতিয়ান তুলে বক্তৃতা করেন, স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. রাজ্জাক হাওলাদার, সাধারণ সম্পাদক আবু সালেহ খলিফা, সমাজসেবক আবু হানিফ মুন্সি, স্বাস্থ্যকর্মী নুরুন্নাহার বেগম, জেলে জাকির মাঝি, দুঃস্থ নারী আকলিমা বেগম প্রমুখ।

বক্তারা বলেন, ইউপি সদস্য রিয়াদুল পঞ্চায়েত এলাকায় কোনো কাজ না করে সরকারের বিভিন্œ প্রকল্পের লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। তিনি ২০১৯-২০২০ অর্থ বছরে প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ণ আবাসন প্রকল্পের ২লাখ ৯৫হাজার টাকার একটি টিনশেড বিল্ডিং তার ছোট ভাইয়ের নামে এবং এক লাখ টাকা মূল্যমানের আরেকটি টিনশেড বিল্ডিং তার মায়ের নামে নিয়েছেন। এছাড়া, তিনি নিজে স্থানীয় সুন্দরবন দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি হয়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে ছোট ভাইয়ের স্ত্রীকে আয়া এবং শ্যালককে নিরাপত্তাকর্মী পদে নিয়োগ দিয়েছেন। এলাকার কেউ তার বিরুদ্ধে কথা বলতে গেলে তাদেরকে নানা ভাবে হয়রানী করেন তিনি। তার একের পর এক দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কোনো ফল হচ্ছে না। এলাকাবাসী দুর্নীতিবাজ ইউপি সদস্য রিয়াদুল পঞ্চায়েতের বিচার দাবি করেছেন প্রশাসনের কাছে।

এব্যাপারে ইউপি সদস্য রিয়াদুল পঞ্চায়েত বলেন, প্রতিদ্ব›িদ্ব একটি পক্ষ আমার বিরুদ্ধে ষড়যস্ত্রে লিপ্ত রয়েছে। তাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিনের কাছে জানতে চাইলে বলেন, এলাকাবাসীর অভিযোগের প্ররিপ্রেক্ষিতে ইউপি সদস্য রিয়াদুল পঞ্চায়েতর বিরুদ্ধে তদন্ত চলছে। অভিযোগ প্রমানিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার মন্ত্রনালয়ে সুপারিশ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net