1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধানমন্ত্রীর প্রতি রাউজান আ.লীগের কৃতজ্ঞতা প্রকাশঃ নৌকার মাঝি পারভজেকে বরণ করে নেন নেতাকর্মীরা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয়বার্ষিকী উপলক্ষে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান রানা, মহাসচিব সোলায়মান ডলু নদী তীরবর্তী বন্যার্তদের পাশে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার চট্টগ্রাম সাতকানিয়ার কাঞ্চনায় বন্যার্তদের মাঝে ৫০ লাখ টাকার খাদ্য ও কসমেটিকস সামগ্রী বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যসহায়তা বিতরণ এমপি কাজল কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হত্যার ঘটনায় মামলা দায়ের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার তাইফা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে  নবীনগরে হোপের উদ্যোগে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

প্রধানমন্ত্রীর প্রতি রাউজান আ.লীগের কৃতজ্ঞতা প্রকাশঃ নৌকার মাঝি পারভজেকে বরণ করে নেন নেতাকর্মীরা

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৫৫ বার

পঞ্চম ধাপে আগামি ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য রাউজান পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামীলীগের মনোনীত মেয়র পদ প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজকে ফুলের শুভেচ্ছা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রাউজান উপজেলা আওয়ামীলীগ। রবিবার প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত চুরান্ত দলীয় মনোনয়নের চিটি নিয়ে ঢাকা থেকে মেয়র প্রার্থী জমির উদ্দিন পারভেজ রাউজান আসলে দলীয় নেতাকর্মীরা শ্লোগানে শ্লোগানে বরণ করে নেন। এসময় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এছাড়া পৌর এলাকার বিভিন্ন সামাজিক সংগঠন ফুলেল শুভেচ্ছা জানান এই মেয় প্রার্থীকে। পরে মুন্সিরঘাটাস্থ দলীয় কার্যালয়ে রাউজান উপজেলা আওয়ামীলীগ আয়োজিত প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক বশির উদ্দিন খানের পরিচালনায় এখানে বক্তব্য রাখেন মেয়র প্রার্থী জমির উদ্দিন পারভেজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, স্বপন দাশ গুপ্ত, ইরফান আহম্মদ চৌধুরী, কামরুল হাসান বাহাদুর, শাহা আলম চৌধুরী, আওয়ামীলীগ নেতা জানে আলম জনি, জসিম উদ্দিন চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, নুরুল ইসলাম চৌধুরী শাহাজান, শ্যমল দত্ত, আহসান হাবিব চৌধুরী, পৌর কাউন্সিলর এডভোকেট দিলীপ কুমার চৌধুরী, আলমগীর আলী,এডভোকেট সমীর দাশ গুপ্ত, শওকত হাসান, আজাদ হোসেন, জেবুর নেচ্ছা, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, প্রিয়তোষ চৌধুরী, বিএম জসিম উদ্দিন হিরু, নুরুল ইসলাম বাশিঁ,আবদুল লতিফ, যুবলীগ নেতা চেয়াম্যান আবদুর জব্বার সোহেল, সুমন দে, সারজু মোহাম্মদ নাছের, তপন দে, সেচ্ছা সেবক লীগ নেতা শওকত হোসেন পৌর যুবলীগ নেতা হাসান মোহাম্মদ রাসেল, জিয়াউল হক রোকন, আবু ছালেক, ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান মাসুদ, অনুপ চক্রবর্তী, মোহাম্মদ আসিফ প্রমুখ।

বর্ধিত সভায় মাননীয় প্রধানমন্ত্রী ও রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীকে কৃতজ্ঞতা জানিয়েছেন মেয়র প্রার্থী জমির উদ্দিন পারভেজ বলেন, ত্যাগী কর্মীর মুলায়ন করেছেন দলের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী। দলেল জন্য কাজ করলে অবশ্যই তিনি মুলায়ন করবেন। আমার মতো কর্মীকে নৌকা প্রতিক উপহার দেয়ায় দলের সাংগঠনিক নেত্রীর নিকট আমি কৃতজ্ঞ। তিনি আমাকে জনগনের সেবা করার জন্য নৌকা প্রতিক দিয়েছেন। আমি নির্বাচিত হলে দলের জন্য ও পৌর বাসীর জন্য কাজ করবো ইনশাল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net