1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হলেন লালমনিরহাটের নতুন পৌর মেয়র - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর প্রাইভেট কার ছিনতাইয়ের অভিযোগ! সাতকানিয়ায় মুসলিম এইডের ত্রাণ বিতরণ আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ নাজিরহাট পৌরসভার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা 

ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হলেন লালমনিরহাটের নতুন পৌর মেয়র

লাভলু শেখ লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৮০ বার

১৪ ফেব্রুয়ারি লালমনিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম স্বপনকে বেসরকারিভাবে রাত ৮টায় লালমনিরহাট জেলা নির্বাচন অফিসের হলরুমে জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা বিজয়ী ঘোষণা করেছেন।

এরপর থেকে সমর্থক, নেতাকর্মী ও বিভিন্ন সংগঠনের কর্মীরা ফুলের তোড়া নিয়ে অভিনন্দন জানাতে তার বাসভবনে ভিড় করছেন। বাসভবনে শুভেচ্ছা জানানোর পর শতশত নেতাকর্মীরা তাকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।

লালমনিরহাটের নতুন পৌর মেয়র কে ফুলেল শুভেচ্ছা জানাতে আসা একাধিক ব্যক্তির সঙ্গে কথা বললে তারা জানান, নবনির্বাচিত মেয়রকে অভিনন্দন জানাতে এসেছি। আমরা তার কাছে লালমনিরহাট পৌরসভার সার্বিক উন্নয়ন প্রত্যাশা করি।
এ সময় লালমনিরহাট থেকে প্রকাশিত নতুন বাংলার সংবাদ পত্রিকার সহকারী সম্পাদক আশরাফুল হক বলেন, ‘আমাদের লালমনিরহাটের স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তা ঘাট সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে উন্নয়ন হলে সকল প্রকার মান উন্নত হবে। এর জন্য সুন্দর পরিবেশ গড়তে নতুন মেয়রের সহযোগিতা প্রয়োজন। আমরা আশাবাদী, তিনি লালমনিরহাট পৌরবাসীর ভাগ্য উন্নয়নে শিক্ষা ও শান্তি সমৃদ্ধির জন্য কাজ করবেন।

সবার কাছ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা পেয়ে নবনির্বাচিত পৌর মেয়র বলেন, ‘আমি সবার দোয়া ও সহযোগিতা চাই। লালমনিরহাট পৌরসভার উন্নয়নে ও মানুষের জন্য কাজ করতে চাই। আশা করি আমি একটি সুন্দর শহর উপহার দিতে পারবো।

প্রসঙ্গত, রোববার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত লালমনিরহাট পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডের ১৮টি কেন্দ্রের মধ্যে ভোট গ্রহণ অনুষ্টিত হয়। এতে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম স্বপন ভোট পেয়েছেন ১১হাজার ৩৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৯ হাজার ৫৫। স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম স্বপন ১৯৮১ ভোট বেশী পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net