1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালী ফায়ার সার্ভিস টিম লিডারের উপর সন্ত্রাসী হামলা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারে ‘জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই যুক্তিখোলা বাজারে ধর্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী টাঙ্গাইলে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ঠিকাদার ও ট্রাকচালক ঈদগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কক্সবাজার জেলা হাইয়স, জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেন সেলিম আকবর ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের সদস্য বৈঠক অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর রাঙ্গাবালীতে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ 

বাঁশখালী ফায়ার সার্ভিস টিম লিডারের উপর সন্ত্রাসী হামলা

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি (চট্টগ্রাম):

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৯৭ বার

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন বাঁশখালী জোনের লিডার লিটন বৈষ্ণব (৫৩) কে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। গত মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫ টার দিকে বাঁশখালী থানাধীন বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী, দারোগা বাজার ফায়ার সার্ভিসের পশ্চিম পার্শ্বে মহি উদ্দিনের ভাড়া বাসাস্থ এলাকায় এ হামলার শিকার হন তিনি। এ ঘটনায় বাঁশখালী থানায় রিগান (৪৫) ও মোহাম্মদ ইসমাইল কে বাদী করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডি সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে অাহত লিটন বৈষ্ণবের দুই ছেলে ফায়ার সার্ভিস অফিসে এসে ফায়ার সার্ভিসের পশ্চিম পাশে ছোট খেলার মাঠে খেলাধুলা করাকালে বিবাদীর স্ত্রী অসমাজিক ভাষায় গালমন্দ করলে, গালমন্দ না করার জন্য নিষেধ করে বাসায় চলে আসেন। পরবর্তী মোঃ ইসমাইল (০১৮৬১৯৪৯১৯২) নাম্বার থেকে লিটন বৈষ্ণবকে ফোন করে নিচে আসার কথা বলে কিছু বুঝে উঠার আগেই আসামীরা লোহার রড দিয়ে তার ডান কানে কাটা জখম করে। কোথাও কোন ধরনের মামলা/নালিশ করলে অফিস হতে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী দল নিয়ে খুন করার হুমকী দিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

আহতাবস্থায় ফায়ার সার্ভিস টিম লিডার লিটন বৈষ্ণবকে ঘটনাস্থ থেকে উদ্ধার করে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর দেখে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করে। চমেক নিয়ে গেলে ডাক্তার তার ডান কানে ১০ সেলাই করেন। পরে এ ব্যাপারে লিটন বৈষ্ণব বাঁশখালী থানায় সাধারণ ডায়েরি করেছে।

এ ব্যাপারে বাঁশখালী থানার ওসি মো. সফিউল কবীর দৈনিক অধিকারকে বলেন, ‘বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পুলিশ ইতোমধ্যে তদন্তে নেমে পড়েছে। আশা করছি দ্রুত ঘটনার কারণ জানা যাবে। দোষীদেরকে আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net