1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে উপকূলীয় পাবলিক লাইব্রেরির জাতীয় গ্রন্থাগার দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

বাঁশখালীতে উপকূলীয় পাবলিক লাইব্রেরির জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

বাঁশখালী প্রতিনিধি (চট্টগ্রাম):

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৭১ বার

“প্রান্তিকের পাঠাগার-আলোভরা বাতিঘর” এই শ্লোগানকে ধারণ করে গত শুক্রবার (৫ফেব্রুয়ারি) বাঁশখালীর ছনুয়া উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে পালিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস।
বিকাল ৩ টায় লাইব্রেরির নিজস্ব হলরুমে আয়োজিত গ্রন্থাগার দিবসের আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ইশতিয়াক উদ্দিন চৌধুরী। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মানিক দে, ছনুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল বশর, মৌলভী নজরুল ইসলাম পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছোটন, সাংবাদিক এনামুল হক রাশেদী, পশ্চিম খুদুকখালী আজিজিয়া তালিমুল কুরআন মাদরাসার শিক্ষা পরিচালক মাওলানা মোজাম্মেল হক ইউনুস, কারিতাস বাঁশখালী শাখার মাঠ কর্মকর্তা দেলোয়ার হোসাইন আল মামুন, নকীব পাঠক ফোরামের সভাপতি আব্বাস উদ্দিন, মাওলানা মুস্তাফিজুর রহমান, ছাত্রলীগ নেতা নেছার উদ্দিন আজাদ প্রমুখ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপকূলীয় পাবলিক লাইব্রেরির সভাপতি সাঈফী আনোয়ারুল আজিম।
অনু্ষ্ঠানে বক্তারা বলেন, ‘সভ্যতার বিকাশ ছড়িয়ে দেয়ার অন্যতম মাধ্যম হচ্ছে গণপাঠাগার। গণপাঠাগারের মাধ্যমে সভ্যতার বিকাশ ঘটে। কিন্তু আজকে সেই সভ্যতার বাতিঘরগুলো অযত্ন অবহেলায় নিভু নিভু। বক্তারা বলেন, দেশের ঝিমিয়ে পড়া গণপাঠাগার সমূহকে সংস্কার করে আবারো পাঠকমুখী করে গড়ে তোলা সরকারের দায়িত্ব। সরকার আন্তরিক হলেই আবারো গণপাঠাগারগুলো পাঠকপ্রিয় হয়ে উঠবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net