1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে বন্য হাতির আক্রমনে নিহত ২, আহত ১! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

বাঁশখালীতে বন্য হাতির আক্রমনে নিহত ২, আহত ১!

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ২২৭ বার

চট্টগ্রামের বাঁশখালীতে বন্য হাতির আক্রমণে পৃথক ঘটনায় নিহত হয়েছেন ২জন, অহত ১ জন।

বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে সংঘটিত এ ঘটনায় উপজেলার সাধনপুর ইউনিয়নের পূর্ব বৈলগাঁও নতুন পাড়ায় চা বাগান সংলগ্ন এলাকার আনোয়ারা বেগম (৫৪), অপর জন একই উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের চালিয়া পাড়া জঙ্গল নাপোড়া এলাকার মৃত্যু ছিদ্দিক আহমদের পুত্র মু. ইউছুফ আলী (৫৫) নিহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জলদী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জমান শেখ বলেন, ‘ বুধবার উপজেলার সাধনপুর ইউনিয়নের পূর্ব বৈলগাঁও নতুন পাড়ায় চা-বাগান সংলগ্ন এলাকায় সকাল ১১ টার দিকে হাতির সামনে পড়ে যায় আনোয়ারা বেগম। সামনে পেয়ে বনো হাতি তাকে তুলে আছাড় (ধাক্কা) মারলে ঘটনাস্থলে মারা যান তিনি। ওই সময় শাহ আলম (৩৮) নামের এক ব্যক্তি তাকে বাঁচাতে গেলে তাকেও হাতি শুঁড়ে তুলে ছুড়ে মারলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

একই দিনে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের চালিয়া পাড়া জঙ্গল নাপোড়া এলাকার মৃত্যু ছিদ্দিক আহমদের পুত্র মু. ইউছুফ আলী (৫৫) গভীর জঙ্গলে কাজ সেরে চলে আসার পথে হাতির সামনে পড়লে পথিমধ্যে আনুমানিক বিকেল ৫টায় তাকে পিষ্ট করে। তিনি ঘটনাস্থলে মারা যান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net