1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম শফিকুল ইসলামের অপসারণের দাবিতে বিক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয়বার্ষিকী উপলক্ষে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান রানা, মহাসচিব সোলায়মান ডলু নদী তীরবর্তী বন্যার্তদের পাশে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার চট্টগ্রাম সাতকানিয়ার কাঞ্চনায় বন্যার্তদের মাঝে ৫০ লাখ টাকার খাদ্য ও কসমেটিকস সামগ্রী বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যসহায়তা বিতরণ এমপি কাজল কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হত্যার ঘটনায় মামলা দায়ের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার তাইফা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে  নবীনগরে হোপের উদ্যোগে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম শফিকুল ইসলামের অপসারণের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি।।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৬৫ বার

বরিশোলের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম শফিকুল ইসলামের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন ইউনিয়ন আওয়ামীলীগ ও এলাকাবাসী।

বিরুদ্ধে বিএনপি জামায়াতের সঙ্গে সম্পর্ক গড়ে দলীয় নেতাদের অবজ্ঞা ও বিভিন্ন উন্নয়ন কাজের অনিয়ম করার অভিযোগে তার অপসারণের দাবিতে এ বিক্ষোভ সমাবেশ করা হয়।

বৃহস্পতিবার সকালে উপজেলার কাকরদা বাজারে ‘শফিক চেয়ারম্যানের হাত থেকে মুক্তি চাই’ ফেস্টুন হাতে নিয়ে কয়েক শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী ও এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ করেন।

বিক্ষোভ সমাবেশে ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাসার অভিযোগ করে বলেন, এসএম শফিকুল ইসলাম গত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচন করে বিপুল ভোটে নির্বাচিত হয়ে বিএনপি-জামায়াতের সঙ্গে সম্পর্ক করে দলীয় সব সুযোগ সুবিধা তাদের দিয়েছেন। ইউনিয়নের ত্যাগী নেতাদের কোনো মূল্যায়ন করছেন না।

তিনি বলেন, এসএম শফিকুল ইসলাম কথায় কথায় বলেন- ‘৩০ লাখ টাকা দিয়ে মনোনয়ন নিয়েছি, দরকার হলে আবারও টাকা দিব।’ গত ৫ বছরে তিনি টিয়ার-কাবিখা দিয়ে কোনো কাজ করেনি। বয়স্ক ভাতা বিধবা ভাতা নামে বেনামে দিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করেন।

ইউনিয়ন ছাত্রলীগ সাবেক সভাপতি ওবায়দুল ইসলাম আকন বলেন, ৩০ বছর যাবত তার জেলা শহর বরিশালে থাকেন এরা কিভাবে দলীয় মনোনয়ন পান তা আমাদের জানা নেই। দলীয় সুবিধা গ্রহণ করে সখ্যতা করেন বিএনপির সঙ্গে। শুধু নির্বাচনের সময় নেতাদের খোঁজেন।

ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলাউদ্দিন প্রায় একই অভিযোগ করে তার অপসারণ দাবি করেন।

অভিযোগ বিষয় জানতে চাইলে ফরিদপুর ইউনিয়ন চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম জানান, আগামী নির্বাচনে যারা প্রার্থী হতে চান, তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে অপপ্রচার চালাচ্ছেন।

এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (দায়িত্বরত) ও সহকারী কমিশনার তরিকুল ইসলাম জানান, চেয়ারম্যান এসএম শফিকুল ইসলামের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে বিষয়টি আমরা খতিয়ে দেখব।

বিক্ষোভ সমাবেশে উপস্থিতি ছিলেন- বাকেরগঞ্জ ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বাসার, সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন হিরণ, সাবেক ফরিদপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ওবায়দুল ইসলাম আকনসহ ফরিদপুর ইউনিয়নরে ৯টি ওয়ার্ডের আওয়ামীলীগ সভাপতি অসাধারণ সম্পাদক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net