স্টাফ রিপোর্টার :
চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি লিঃ (রেজিঃ নং-২৫৪৪) এর উদ্যোগে রোববার (১৪ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় চকরিয়ার বিএমচর ইউনিয়নের ৪নং ওয়ার্ড দক্ষিণ বহদ্দারকাটা পাহাড়িয়াপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫টি অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সভাপতি মোঃ মবিনুল ইসলাম মুবিন এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিদুয়ান হক নিরবের নিদের্শনায় প্রবাসীদের সহযোগিতায় এসব ঢেউটিন বিতরণ করা হয়।
চকরিয়া উপজেলা শাখার আহবায়ক আবদুল হামিদের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ ইসমাঈল হোসেনের সঞ্চালনায় ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব বদিউল আলম।
এসময় দেশে অবস্থানরত সংগঠনের সৌদিআরব শাখার উপদেষ্টা মো. রিদুয়ানুল করিম, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, চকরিয়া উপজেলা শাখার সিনিয়র সদস্যবৃন্দ ও স্থানীয় প্রবাসীগণ উপস্থিত ছিলেন।