ঢাকা   ০৩:৫৭:০১ এএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার 

বুরহান উদ্দিন মুজাক্কির-কে নির্মমভাবে গুলি করে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন

লাভলু শেখ স্টাফ রিপোটার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৭৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির-কে নির্মমভাবে গুলি করে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় চত্ত্বরে কর্মসূচির আয়োজন করে বার্তা বাজার পরিবার।

বক্তব্য রাখেন সাংবাদিক আবদুর রব সুজন, , সাপ্তাহিক আলোর মনি সম্পাদক মাসুদ রানা রাশেদ, সাংবাদিক মাজেদ মাসুদ, জেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি খোরশেদ আলম সাগর, পেশাদার সাংবাদিক ফোরাম (পিজেএফ) র আহ্বায়ক মাহফুজ সাজু, আদিতমারী প্রেসক্লাবের প্রচার সম্পাদক রেজাউল করিম রাজ্জাক প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিক মুজাক্কির এর খুনিদের অবিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় সারাদেশের সাংবাদিকরা জোরদার আন্দোলন গড়ে তুলবে।

মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজার জেলা প্রতিনিধি প্রদীপ কুমার আচার্য্য এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন এলটিভির বার্তা প্রধান খুরশিদ আলম, আলোকিত সকাল পত্রিকার ব্যুরো প্রধান সুফিয়ান আল হাসান, কিউ টিভি এর জেলা প্রতিনিধি মিরাদুর রহমান প্রমুখ।

এছাড়াও লালমনিরহাট জেলা কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিক, পেশাজীবি আইনজীবী, স্বেচ্ছাসেবী সংগঠন, নাগরিক সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি