1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোলায় সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে জার্নালিস্ট ফোরামের মানববন্ধন। - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫

ভোলায় সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে জার্নালিস্ট ফোরামের মানববন্ধন।

ভোলা জেলা প্রতিনিধি।।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৪৭ বার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাটে দলীয় সংর্ঘষ চলাকালীন সময়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর প্রতিবাদে ভোলা জার্নালিস্ট ফোরাম ও কর্মরত সাংবাদিকের অংশগ্রহণে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ভোলা শহরের কে জাহান মার্কেট এর সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদে সাংবাদিকগণ তাদের বক্তব্যে জানান, সাংবাদিকগণ সংবাদ পরিবেশন করবে, এটাই স্বাভাবিক। একটি সংবাদ দলমত নির্বিশেষে একটি চিহ্নিত গোষ্ঠির বিরুদ্ধে যেতেই পারে। সংবাদকর্মীরা সমাজের ক্ষত তুলে ধরে পত্রিকা ও বিভিন্ন মিডিয়া প্রকাশ করবেন আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা নিরসন করবেন।

কিন্তু কতিপয় পদলেহনকারী সংবাদকর্মী, রাজনীতিবিদ ও কুচক্রিমহলের কারনে আজ সারাদেশের সাংবাদিকরা দ্বিধাবিভক্ত। আর এ সুযোগ গ্রহণ করে একটি মহল সাংবাদিকদের উপর হামলা করছে, মামলা করছে, এমনকি গুলি করে হত্যা করা হচ্ছে। যা অত্যান্ত নিন্দনীয় ও ঘৃণ্যতম কাজ। জাতির বিবেক সাংবাদিকদের কোনভাবেই শেষ করা যাবে না।
এসময় সংবাদকর্মীরা মাননীয় প্রধানমন্ত্রী, তথ্যমন্ত্রী ও প্রশাসনের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে অতিদ্রুত নোয়াখালীতে হত্যার শিকার সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের হত্যাকারীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে গ্রেফতার ও শাস্তির দাবী জানান।
দৈনিক ভোলার বাণীর সম্পাদক মুহাং মাকছুদুর রহমান এর সভাপতিত্বে জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম ভোলা জেলার সাংগঠনিক সম্পাদক ও জার্নালিস্ট ফোরাম ভোলার যুগ্ন আহবায়ক মাহমুদুল হাসান ফাহাদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ভোলা সচেতন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম,বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন ভোলা জেলার সভাপতি ও ভোলাবাণী’ র সম্পাদক খলিল উদ্দিন ফরিদ, দ্বীপ কন্ঠের সম্পাদক ইউনুস শরীফ, জার্নালিস্ট ফোরামের সাবেক সভাপতি মো. শাহীন কাদের,জার্নালিস্ট ফোরাম আহবায়ক ইমরান ইমু সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হ্যাভেন, আনন্দ টিভির ভোলা প্রতিনিধি ও ভোলা জার্নালিস্ট ফোরামের যুগ্ম আহ্বায়ক এম রহমান রুবেল, ভোলার বাণীর স্টাফ রিপোর্টার ও ভোলা জার্নালিস্ট ফোরামের যুগ্ম আহ্বায়ক ইয়ামিন হোসেন,বার্তা বাজার প্রতিনিধি অনিক আহমেদ।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, ভোলা টাইমস এর ব্যবস্থাপনা সম্পাদক নাজমুল মিঠু, কালবেলার প্রতিনিধি মনিরুল ইসলাম, ভোলা ক্রাইম এর সম্পাদক মারুফ হাসান, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার এম আলম,ভোলার বাণীর নির্বাহী সম্পাদক জে আই সবুজ, ভোলার কথার সম্পাদক ইলিয়াস চৌধুরী, ভোলার বাণীর ব্যবস্থাপনা সম্পাদক ও ভোলা জার্নালিস্ট ফোরামের আহ্বায়ক ইমরান হোসেন, ভোলার বাণীর রিপোর্টার আজিজুল ইসলাম,হোসাইন মোঃ এরশাদ, আমাদের ভোলা ডটকম এর বার্তা সম্পাদক কাজী মহিবুউল্লাহ্, ভোলার বাণীর স্টাফ রিপোর্টার মাহে আলম, দৈনিক অধিকার প্রতিনিধি গোপাল চন্দ্র, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি মেজবা উদ্দিন টুটুল,
জনতার কন্ঠের নির্বাহী সম্পাদক জামিল হোসেন, ভোলার বাণীর রিপোর্টার আরিফ হোসেন, ইলিশা সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের সহ সভাপতি কবির হোসেন,মোমিনুল ইসলাম ফাহাদ,জি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net