1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরা ও শ্রীপুরে করোনা টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

মাগুরা ও শ্রীপুরে করোনা টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন

মােঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৩১ বার

মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ ফেব্রুয়ারী রবিবার করোনা টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মাগুর-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহসহ আরো অনেকে।

অপরদিকে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জেলার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রবিবার করোনা টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর প্রধান অতিথি হিসেবে এ উদ্বোধনী অনুষ্ঠানে উদ্স্থিত ছিলেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রঈসউজ্জামান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, সাংবাদিক আশরাফ হোসেন পল্টু, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শুরুতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রঈসউজ্জামান প্রথম টিকা গ্রহণ করেন । পরে ইপিআই টেকনিশিয়ান তুষার কান্তি ঢালি ও আমলসার ইউনিয়নের সিএইচসিপি লিখনুজ্জামানকে টিকা প্রদান করা হয়। টিকা প্রদান করেন সিনিয়র স্টাফ নার্স টুম্পা রায় ও আফিফা খাতুন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রঈসউজ্জামান জানান, এ পর্যন্ত উপজেলার প্রায় ৩ শতাধিক ব্যক্তি নিবন্ধন করেছে। এ টিকাদান কার্যক্রম বাস্তবায়নের জন্য উপজেলার ৪৪ জনকে স্বেচ্ছাসেবক হিসেবে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে । টিকা প্রদানের জন্য তিনটি টিকাদান কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর বলেন, পর্যায়ক্রমে উপজেলার সকল নাগরিককে টিকা প্রদান করা হবে। সকলকে স্বতঃস্ফূর্তভাবে নিবন্ধন করার জন্য তিনি আহবান জানান।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্থানীয় দ্বারিয়াপুর ইউনিয়নপরিষদের চেয়ারম্যান জাকির হোসেন কানন নিবন্ধন বুথ চালু করেছেন। জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে নিবন্ধন করছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net