1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় মহাসড়ক নির্মাণ কাজের উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা আনোয়ারা বারখাইন ভূমি অফিসে ক্যাজুয়ালদের নিয়ে ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বানিজ্যে মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের

মাগুরায় মহাসড়ক নির্মাণ কাজের উদ্বোধন

মােঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৩২ বার

মাগুরার শ্রীপুর-লাঙ্গলবাধ-ভায়া ওয়াবদা মোড় মহাসড়কের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ১৪ফেব্রুয়ারী রবিবার সকালে জেলার শ্রীপুর উপজেলার ওয়াপদা মোড়ে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর এ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ স্থানীয় গোয়ালদাহ বালুর মাঠে এক আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশিকুর রহমান, উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মশিয়ার রহমানসহ আরো অনেকে।

স্থানীয় দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন কাননের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য আরজান বাদশা ও দ্বারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিহাবুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলার ৮ ইউয়িনের চেয়ারম্যান, জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সড়ক ও জনপদ বিভাগের অধীনে শেখপাড়া (ঝিনাইদাহ) শৈলকুপা-লাঙ্গলবাধ, মাগুরা জেলা মহা সড়ক প্রসস্তকরণ ও মজবুতিকরণ’ শীষক প্রকল্পের (জেড-৭০০৭) এর প্যাকেজ ডাবলু পি-০১ এর আওতায় ৮১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানা গেছে ।
প্রধান অতিথির বক্তবে এ্যাড,সাইফুজ্জামান শিখর জানান, এই রাস্তাটির কাজ সম্পন্ন হলে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে মাগুরার ওয়াপদা পর্যন্ত যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে। এছাড়া এ এলাকার সকল কাচা রাস্তাই একে এক পাকাকরণ করা হবে। তিনি আরো জানান গড়াই নদীর ভাঙন এ এলাকার সব চেয়ে বড় সমস্য। গড়াই নদী ভাঙনরোধের জন্য ৫ কিলোমিটার নদীতে বাঁধ নির্মাণের কাজ ও অচিরেই শুরু করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net