1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাছ ধরতে গিয়ে ইউপি সদস্যের হৃদযন্ত্র আক্রান্তে মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার তাইফা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে  নবীনগরে হোপের উদ্যোগে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে- লুৎফুর রহমান কাজল এমপি বন্যাদুর্গতদের সহায়তায় সকল সংস্থার সমন্বয়ে গুরুত্বারোপ পার্বত্য প্রতিমন্ত্রীর আল হায়াত হাসপাতালকে ঘিরে শেয়ার নিবন্ধন ও হিসাব নিয়ে অভিযোগ হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন

মাছ ধরতে গিয়ে ইউপি সদস্যের হৃদযন্ত্র আক্রান্তে মৃত্যু

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৫৮ বার

বাগেরহাট জেলাধীন রামপালের পেড়িখালী ইউপি সদস্য মো. মহিতুর রহমান (৫০) হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে সুন্দরবনের পাশা খালী নামক স্থানে মৃত্যুবরণ করেছেন।

তিনি সমুদ্রের আলোরকোল চরে শুঁটকি পল্লিতে অবস্থান করছিলেন। জানা গেছে, পেড়িখালী ইউনিয়ন পরিষদের সদস্য মহিতুর রহমান প্রতি বছরের ন্যায় এ বছর ও শুটকি আহরণ মৌসুমে সুন্দরবনের আলোরকোল চরে যান মাছ আহরণ করতে।

মঙ্গলবার রাতে তিনি অসুস্থ হলে বুধবার ভোরে তাকে চিকিৎসার জন্য ট্রলার যোগে মোংলায় আনা হচ্ছিল।

পথে পাশাখালী ফরেষ্ট ক্যাম্পের কাছে এলে সকাল সাড়ে ৯ টায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মরহুমের নিজ বাড়ীতে জানাযা নামাজের প্রস্তুতি চলছিল। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, পেড়িখালী ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, প্রেসক্লাব রামপাল, পেড়িখালী পি,ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পেড়িখালী বাজারের ব্যবসায়ীবৃন্দ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net