1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে কোন ধরনের অনিয়ম ও বিশৃঙ্খলা মেনে নেয়া হবেনা ; পুলিশ সুপার আব্দুল আজিজ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা আনোয়ারা বারখাইন ভূমি অফিসে ক্যাজুয়ালদের নিয়ে ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বানিজ্যে মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের

মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে কোন ধরনের অনিয়ম ও বিশৃঙ্খলা মেনে নেয়া হবেনা ; পুলিশ সুপার আব্দুল আজিজ

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৩৫ বার

মাটিরাঙ্গা পৌরবাসীকে নির্ভয়ে উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহবান জানিয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে পুলিশের দিক থেকে সবকিছু করা হবে। খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনের পর মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনকে জনগনের কাছে বিশ্বাসযোগ্য করতে কোন ধরনের অনিয়ম ও বিশৃঙ্খলা মেনে নেয়া হবেনা।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন শেষে মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মো: মেহেদী হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খোরশেদ আলম ও মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী প্রমুখ তার সাথে ছিলেন।
নির্বাচনকে জনগনের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের দিক থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, সেই প্রস্তুতির অংশ হিসেবে ভোট কেন্দ্র পরিদর্শন করছি। সাধারন জনগনকে ভোট কেন্দ্রে যেতে বাঁধা দেয়া হতে পারে এমন আশঙ্কাকে উড়িয়ে দিয়ে তিনি বলেন, মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে পুলিশ, র‌্যাব ও বিজিবির সমন্বয়ে নিরাপত্তা নিশ্চিত করা হবে। সবাই যেন কেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে তা নিশ্চিত করতে আমরা কাজ করছি।

নির্বাচন কমিশনের বেধে দেয়া আচরণবিধি মেনে নির্বাচনে প্রতিদ্বন্ধি প্রার্থীদের নির্বাচনের আগে ও পরে দায়িত্বশীল আচরনের আহবান জানিয়ে তিনি বলেন যারা জনপ্রতিনিধি হবেন তাদেরকে অবশ্যই দায়িত্বশীল আচরন করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net