1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুজিববর্ষ উপলক্ষে নোয়াখালীতে বিএনসিসি'র জনসচেতনতামূলক র‌্যালি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয়বার্ষিকী উপলক্ষে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান রানা, মহাসচিব সোলায়মান ডলু নদী তীরবর্তী বন্যার্তদের পাশে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার চট্টগ্রাম সাতকানিয়ার কাঞ্চনায় বন্যার্তদের মাঝে ৫০ লাখ টাকার খাদ্য ও কসমেটিকস সামগ্রী বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যসহায়তা বিতরণ এমপি কাজল কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হত্যার ঘটনায় মামলা দায়ের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার তাইফা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে  নবীনগরে হোপের উদ্যোগে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

মুজিববর্ষ উপলক্ষে নোয়াখালীতে বিএনসিসি’র জনসচেতনতামূলক র‌্যালি

মাহবুবুর রহমান :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৪৪ বার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে নোয়াখালীর বাণিজ্যিক শহর চৌমুহনীতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের উদ্যোগে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সকল সাড়ে ১১ টায় চৌমুহনী সরকারি এস এ কলেজ ক্যাম্পাস হতে র‌্যালিটি বের হয়ে চৌমুহনী বাজারের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে। র‌্যালি চলাকালীন সময়ে সড়কে পথচারীদের মাঝে লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়।

ময়নামতি রেজিমেন্টে কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সালাহউদ্দিন আল মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌমুহনী সরকারি এস এ কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেজিমেন্ট এডজুটেন্ট মেজর সারোয়ার, চৌমুহনী সরকারি এস এ কলেজের পিইউও মোহাম্মদ সফিকুল ইসলাম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিইউও সালাহ উদ্দিন পাঠান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাটালিয়ন কমান্ডার (ভারপ্রাপ্ত) লেফটেন্যান্ট হাবিবুল্লাহ।

এ সময় ময়নামতি রেজিমেন্টের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সালাহউদ্দিন আল মুরাদ বলেন, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে মুজিববর্ষে সকলকে এগিয়ে আসতে হবে। সবাইকে করোনা প্রতিরোধের জন্য ভ্যাক্সিন গ্রহণ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে এবং মাদকের করাল গ্রাস থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। বিএনসিসির সদস্যদের উদ্দেশে তিনি বলেন, দেশ প্রেমে উজ্জীবিত হয়ে বিজ্ঞানমনস্ক মানুষ হিসেবে ভবিষ্যতে তোমাদের গড়ে উঠতে হবে

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net