1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মেয়র পদপ্রার্থী মোঃ মোফাজ্জল হোসেনের সাংবাদিকদের সাথে মতবিনিময়ে ২১টি দফা সংবলিত নির্বাচনী ইশতেহার ঘোষণা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান রানা, মহাসচিব সোলায়মান ডলু নদী তীরবর্তী বন্যার্তদের পাশে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার চট্টগ্রাম সাতকানিয়ার কাঞ্চনায় বন্যার্তদের মাঝে ৫০ লাখ টাকার খাদ্য ও কসমেটিকস সামগ্রী বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যসহায়তা বিতরণ এমপি কাজল কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হত্যার ঘটনায় মামলা দায়ের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার তাইফা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে  নবীনগরে হোপের উদ্যোগে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম

মেয়র পদপ্রার্থী মোঃ মোফাজ্জল হোসেনের সাংবাদিকদের সাথে মতবিনিময়ে ২১টি দফা সংবলিত নির্বাচনী ইশতেহার ঘোষণা

মোঃ জাহিদ হোসেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৩৮ বার

আগামী ১৪ ফেব্রুয়ারী লালমনিরহাটে অনুষ্ঠিত হবে চতুর্থ ধাপের লালমনিরহাট পৌরসভা সাধারণ নির্বাচন-২০২১। লালমনিরহাট পৌরসভা সাধারণ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মোঃ মোফাজ্জল হোসেন ২১টি দফা সংবলিত নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

এ নির্বাচনী ইশতেহার ঘোষণা উপলক্ষে আজ​ ১২ ফেব্রুয়ারী শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার কার্যালয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২১ প্রিয় সাংবাদিকবৃন্দের সাথে মেয়র পদপ্রার্থী মোঃ মোফাজ্জল হোসেন-এর মতবিনিময় ও নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠিত হয়।

নৌকা মার্কা নিয়ে এবার লালমনিরহাট পৌরসভায় মেয়র পদে নির্বাচন করছেন মোঃ মোফাজ্জল হোসেন। তাঁর ২১দফা সংবলিত নির্বাচনী ইশতেহার উপস্থিত সাংবাদিকবৃন্দের সামনে তুলে ধরেন। সেই নির্বাচনী ইশতেহারে লালমনিরহাট পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও মডেল পৌরসভা বিনির্মাণে ২১টি দফা রয়েছে।

মোফাজ্জল হোসেন বলেন, আমি নির্বাচনে বিজয়ী হলে এ ২১দফাসহ লালমনিরহাট পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখবো।

নির্বাচনী ইশতেহার ঘোষানায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান,জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সফুরা বেগম রুমী,সহসভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মোঃ মোফাজ্জল হোসেন, লালমনিরহাট পৌরসভার বতর্মান মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সিনিয়র সহসভাপতি সিরাজুল হক প্রমুখ। এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. নজরুল ইসলাম রাজু, সাবেক সহসভাপতি খোরশেদ আহমেদ দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, সাবেক দপ্তর সম্পাদক সিরাজুল হক খন্দকার রানা, সাবেক প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানসহ​ পরিবারের অাত্বীয় স্বজন, শুভাকাঙ্খী ও আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net