1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রংপুরে প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলন সম্পন্ন সভাপতি-একরামুল, সেক্রেটারি-চাঁদ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু  বন্যায় ভেঙেছে সাতকানিয়ার সড়ক নেটওয়ার্ক, সংস্কারে প্রয়োজন ৩০ কোটি টাকা বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার আহ্বান, নবীনগরে উদ্বোধন করলেন এমপি কর্ণফুলীতে গরু চুরি, মাদক ও বিদ্যালয়ে চুরির ঘটনায় উদ্বেগ আইন-শৃঙ্খলা সভায় টহল জোরদারসহ একাধিক নির্দেশনা ঈদগাঁওয়ে দ্রুতগামী ট্রাক চাপায় শিশু নিহত পারিবারিক কলহের জের লাকসামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাগুরায়  ভাই ভাই বেকারীকে ৬০ হাজার টাকা জরিমানা ও দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  তরুণ রেস্টুরেন্ট উদ্যেক্তা এস. আলম আলভির উদ্যাগে শহরে প্রথম প্যান এশিয়ান রেস্টুরেন্ট ‘নাযা’ প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

রংপুরে প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলন সম্পন্ন সভাপতি-একরামুল, সেক্রেটারি-চাঁদ

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু ঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৪৮ বার

২৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে রংপুর টাউন হলে অনস্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা ও শিক্ষকবান্ধব সরকার। শিক্ষার গুণগত মানোন্নয়নে বর্তমান সরকার ব্যাপক কাজ করেছে। শিক্ষকদের জীবনযাত্রার মানোন্নয়নে বেতন ভাতা বাড়িয়েছে। শিক্ষকদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় ভাবেন।

২৫শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে রংপুর টাউন হলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জেলা ও মহানগর এর কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি প্রাথমিক শিক্ষক সমিতির বিভিন্ন দাবি সংসদে ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন বলে আশ্বাস প্রদান করেন।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজিউল হক চৌধুরী।
শিক্ষক সমিতি রংপুর জেলা ও মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক নুরুজ্জামান মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গঙ্গাচড়া উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন, বদরগঞ্জ পৌরসভার মেয়র আহসানুল হক চৌধুরী টুটুল, বদরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম, গঙ্গাচড়া উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল।

এ ছাড়াও বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য, নবনির্বাচিত রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁদ, একরামুল শাহ, হারুন অর রশীদ, আশরাফুজ্জামান রোমেল, মইনুল ইসলামসহ রংপুর জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান শিক্ষক নিশাত নিগার করবী ও সহকারী শিক্ষক গোলাম মোস্তফা। কাউন্সিল শেষে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ এবং মহিলা বিষয়ক সম্পাদকের নাম ঘোষণা করে ৬১ সদস্য বিশিষ্ট জেলা ও মহানগর কমিটি গঠনের সুপারিশ ক্রমে অনুমতি দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net