মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু ঃ
রংপুরের বদরগন্জ উপজেলায় ধর্ষনের পর হত্যা করা ছাত্রীকে আত্বহত্যা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে ধর্ষনকারীসহ মাদ্রাসা কতৃপক্ষ দাবী তার বাবার। জানাযায় গত ০৯/০২/২০২১ ইং আনুমানিক সময় সন্ধ্যা ০৬:০০ ঘটিকায় রংপুর জেলায় বদরগঞ্জ উপজেলার ০৫ নং ওয়ার্ডের খাদিজাতুল কোবরা (রা:) বালিকা মাদরাসা লিল্লাহ বডিং ও এতিম খানা , জামুবাড়ী পকিহানা আম বাগান, বদরগঞ্জ, রংপুর। উক্ত মাদরাসার হেফজ বিভাগের ছাত্রী ছিলেন মোছাঃ খুশি মনি(১৩) খুশি মনিকে ধর্ষণের পর হত্যা করে আত্বহত্যা বলে চালিয়ে দেওয়ায় মাদরাসার বাথরুমে রেখে যায় । পরে খুশি মনির লাশ মাদরাসার কর্তপক্ষ বদরগঞ্জ হাসপাতালে নিয়ে যায় , সেখান থেকে বদরগঞ্জ থানার প্রশাসন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল এ পাঠিয়ে দেয় । খুশি মনির বাবাসহ তার পরিবারের সদস্যরা ঘঠনা স্হলে গিয়ে দেখতে পায় তার মেয়েকে ধর্ষণের পর হত্যা করে বাথরুমে রেখেছিলো, মাদ্রাসার কতৃপক্ষের কাছে খুশি মনির পরিবার বিষয়টি জানতে চাইলে তারা বলেন আপনার মেয়ে আত্মহত্যা করেছেন। তাঁদের দাবি অযুক্তিক বলে তিনি বলেন যেখানে লাশ ছিলো সেখানে উচুতে আমার মেয়ে হাতে পাবেনা কারন উপরে অনেক উচু। পরে খুশি মনির পরিবারের লোকজন পোস্ট মর্টেমের পর লাশ গ্রামের বাড়ীতে নিয়ে গিয়ে দাফন করেন।। হাসপাতাল সুত্রে জানাযায় খুশি মনির বাড়ী রংপুর জেলার গংগাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইকান বড়াইবাড়ী বাজারের মোঃ মফিজুল ইসলাম দুখু’র মেয়ে।
ধর্ষিতার চাচা রবিউল ইসলাম ও তার বাবা মফিজুল ইসলাম দুখু দৈনিক শ্যামল বাংলা’র বিশেষ প্রতিনিধি মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু’কে বলেন আমার মেয়েকে ধর্ষনের পর হত্যা করে আত্বহত্যা বলে চালিয়ে দেওয়ার চেস্টা হিসেবে সংস্লিস্ট প্রশাসন ও মিডিয়াকে মেনেজ করার চেস্টা অব্যাহত রেখেছে, আমি আমার মেয়ের ধর্ষনকারী হত্যাকারীর বিচার চাই, প্রশাসনের উর্ধতন কতৃপক্ষের বিচারবিভাগীয় তদন্ত চাই, পিবিআই তদন্তে নামলে ধর্ষনের পর হত্যার বিষয়টি চাঞ্চল্যকর সৃষ্টি হবেনা, প্রকৃত ধর্ষণকারী হত্যাকারী বেরিয়ে আসবে। তিনি বলেন আমার মেয়ের লাশ যারা গোসল করিয়েছেন তারা দেখেছে শরিরের অনেক যায়গায় আচর এবং আঘাৎ সহ ধর্ষনের আলামতের চিহ্ন দেখেছে। আমি আমার মেয়ের হত্যাকারীর ধর্ষণকারীর বিচার চাই। পোস্ট মর্টেমের রিপোর্ট জানার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তার পরিবার যোগাযোগ করলে তারা বলেন ৭২ঘন্টার মর্ধ্যে রিপোর্ট দেওয়া হবে, পোস্ট মর্টেমের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে।