ঢাকা   ০৫:৩৩:৫৯ এএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার 

রাউজান উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান অপসারণ

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৪৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনাকে স্বীয় পদ হতে অপসারণ করা হয়েছে।১৪ ফেব্রুয়ারী রবিবার মাহামান্য রাষ্টপতি আবদুল হামিদের আর্দেশক্রমে উপসচিব মুহাম্মদ সামসুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি জারি করা হয় । প্রজ্ঞাপন চিঠির সূত্র মতে জানাগেছে, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা উপজেলা পরিষদের পরিকল্পনা ও সেবা প্রদান সম্পর্কিত মৌলিক প্রশিক্ষনে অংশগ্রহনকারী জনপ্রতিনিধি ও বিভিন্ন সরকারী কর্মকর্তাগনকে অকথ্য ভাষায় গালমন্দ, অশালীন ও কুরুচিপপূর্ণ মন্থব্য ঔদ্ধত্যপূর্ণ অসদাচরণ করেছেন এবং যেহেতু উপজেলা পরিষদ আইন-১৯৯৮ (উপজেলা পরিষদ (সংশোধণ আইন,২০১১ দ্বারা সংশোধিত)এর ১৩(১)(গ) ধারা লংঘিত হয়েছে। সেহেতু সরকার জনস্বার্থে তাকে তার স্বীয় পদ হতে অপসারণ করার সিদ্বান্ত গ্রহন করেছে।মহিলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ গুলোর সত্যতা মিলেছে বিভাগীয় কমিশনারের তদন্তে, সেটিও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।প্রজ্ঞাপনে মহিলা ভাইস চেয়ারম্যানের পদটি শুন্য ঘোষনা করা হলো উল্লেখ করে অবিলম্বে তা কার্যকরের কথাও বলা হয়েছে। এ প্রসঙ্গে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, প্রজ্ঞাপনের অনুলিপি পেয়ে আমরা বিষয়টি নিশ্চিত হয়েছে। ঔদ্ধ্যত্যপূর্ণ অসাধাচরণ করায় এটি হয়েছে। অবিলম্বে তা কার্যকর হবে বলেও জানিয়েছেন তিনি। ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনার কাছে এ বিষয়ে জানতে তার মুঠোফোনে কয়েকবার কল করলেও তিনি কল রিসিভ করেননি।

উল্লেখ্য, ফৌজিয়া খানম প্রথম দিকে পল্লী বিদ্যুতের চাকুরী এরপর পৌরসভার সংরক্ষিত মহিলা কমিশনার,পরবর্তী তিনবারের নির্বাচীত মহিলা ভাইস চেয়ারম্যান তিনি। অভিযোগ রয়েছে ভোট শেষে বিগত সময়গুলোতে মহিলা ভাইস চেয়ারম্যান থেকে জনসাধারন কোন ধরণের সেবা পাননি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি