1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজান খেলোয়াড় সমিতির বার্ষিক কাউন্সিল সম্পন্ন- নির্বাচিত সভাপতি সেকু, সম্পাদক এরশাদ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

রাউজান খেলোয়াড় সমিতির বার্ষিক কাউন্সিল সম্পন্ন- নির্বাচিত সভাপতি সেকু, সম্পাদক এরশাদ

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৬৫ বার

রাউজান খেলোয়াড় সমিতির বার্ষিক কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছেন । শুক্রবার ( ৫ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা সদর একে এম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন চৌধুরী সেকু’র ও সাধারণ সম্পাদক একে এম আজাদ রানার সঞ্চালনায় এই অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা কো-চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্ঠা মাস্টার মোহাম্মদ তসলিম উদ্দিন, সৈয়দ কামাল উদ্দিন, ওসমান গণি রানা, সাংবাদিক মোর্শেদুল আলম চৌধুরী, প্রবাসী সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, এড. মোহাম্মদ নুরু আলম, নাছির উদ্দিন বাবুল, মাওলানা হাবিবুল হোসাইন মাইজভাণ্ডারী।প্রথম অধিবেশন শেষে সংগঠনের কার্যকরী পরিষদ ২০২১-২০২২ গঠনকল্পে দ্বিতীয় অধিবেশন সংগঠনের উপদেষ্টা সচিব মেজবাহ উদ্দিন আকবরের সভাপতিত্বে ও সাদিকুজ্জামান শফির সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশনে সকলের সর্বসম্মতিক্রমে পুনরায় সভাপতি সাখাওয়াত হোসেন চৌধুরী সেকু ও অর্থ সম্পাদক মোঃ ইলিয়াছ। এরপরে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দী থাকায় নির্বাচন করা হয়।ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোহাম্মদ এরশাদ, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মোঃ রুবেল হোসেন। সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, পরে সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্যদের নিয়ে কার্যকরী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net