শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
রাউজান পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে ৯নং ওয়ার্ড থেকে একমাত্র মনোনয়নপত্র জমা দিলেন রাউজান পৌর আ.লীগের সি.সহ সভাপতি জসিম উদ্দীন।
মঙ্গলবার ( ২ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৪টার দিকে রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের কার্যালয়ে তার সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়নপত্র জমাদান কালে তার সঙ্গে উপস্থিত ছিলেন পৌর আ.লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাহজাহান, চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, যুবলীগ নেতা মিজানুর রহমান প্রমুখ।