1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজান পৌরসভা নির্বাচনে মেয়র পদে একজন, সংরক্ষিত এবং সাধারন কাউন্সিলর পদে ৩৬ জনের মনোনয়নপত্র সংগ্রহ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয়বার্ষিকী উপলক্ষে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান রানা, মহাসচিব সোলায়মান ডলু নদী তীরবর্তী বন্যার্তদের পাশে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার চট্টগ্রাম সাতকানিয়ার কাঞ্চনায় বন্যার্তদের মাঝে ৫০ লাখ টাকার খাদ্য ও কসমেটিকস সামগ্রী বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যসহায়তা বিতরণ এমপি কাজল কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হত্যার ঘটনায় মামলা দায়ের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার তাইফা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে  নবীনগরে হোপের উদ্যোগে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

রাউজান পৌরসভা নির্বাচনে মেয়র পদে একজন, সংরক্ষিত এবং সাধারন কাউন্সিলর পদে ৩৬ জনের মনোনয়নপত্র সংগ্রহ

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৪০ বার

আগামি ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য রাউজান পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১জন, কাউন্সিলর পদে ৩৩জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ১ ফেব্রয়ারী সোমবার সকাল থেকে বিকেলে পষর্ন্ত এসব মনোনয়নপত্র সংগ্রহ করেন রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের কাছে থেকে। জানা গেছে, মেয়র পদে আ.লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ মনোনয়নপত্র সংগ্রহ করেন রিটানিং অফিস থেকে।

বিএনপির মনোনীত ধানের র্শীষ প্রতীকের মেয়র প্রার্থী আবু জাফর চৌধুরী এখনো পষর্ন্ত রিটানিং অফিস থেকে মনোনয়পত্র সংগ্রহ করেননি বলে জানা যায়। এছাড়াও রিটানিং অফিস থেকে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১,২,৩ ওয়ার্ডে নাছিমা আক্তার, ৪,৫,৬ জেবুন্নেসা, ৭,৮,৯ নং ওয়ার্ডে জান্নাতুল ফেরদৌস ডলি। ১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান কাউন্সিলর আলমগীর আলী, ফখরুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন। ২নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ও প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান, মুছা আলম খাঁন চৌধুরী, সালাউদ্দিন খাঁন মাসুদ। ৩নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম চৌধুরী, ফরহাদ ইসলাম, জিকু দত্ত, । ৪নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শওকত হাসান, জিয়াউল হক রোকন। ৫নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জানে আলম জনি, নুরুল আবছার, ওসমান উদ্দিন, সমীর চৌধুরী।

৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর এডভোকেট সমীর দাশ গুপ্ত, রিটন কুমার দাশ গুপ্ত, ফোরকান উদ্দিন টিপু, এডভোকেট অসীম দাশ গুপ্ত, তপন দাশ গুপ্ত, রখতিয়ার উদ্দিন। ৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আজাদ হোসেন, মনছুর উদ্দিন, আবুল মনছুর। ৮নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর এডভোকেট দিলীপ কুমার চৌধুরী, হাসান মোহাম্মদ রাসেল, দিপলু দে দিপু, আবদুল আওয়াল সুজন। ৯নং ওয়ার্ডে জসিম উদ্দিন, হারুণ আর রশিদ টিপু, আরিফুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ আসিফ।

পৌর নির্বাচনে রিটানিং অফিস সূত্রে জানা গেছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় কাল ২ ফেব্রুয়ারী বিকাল ৫টা পষর্ন্ত। মনোনয়নপত্র যাচাই বাচাই ৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার, প্রার্থীতা প্রত্যাহার ১১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ও ২৮ ফেব্রুয়ারী ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net