মাহমুদুল হাসান,পটুয়াখালী প্রতিনিধি।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে বোরো ধান চাষে ঝুকেছে কৃষকেরা। গত বছরের তুলনায় এবছর রাঙ্গাবালীতে বোরো ধান চাষ করছেন অনেকেই মৌসুমের শুরুতেই কনকনে শীত উপেক্ষা করে উপজেলার বিভিন্ন এলাকায় বোরো ধানের চারা বীজ লাগাতে এখন ব্যস্ত সময় পার করছেন চাষিরা।
রাঙ্গাবালী কৃষি অফিস সুত্রে জানাযায়, গত অর্থ বছর ১৯-২০ শে রাঙ্গাবালীতে ৮০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে সে তুলনায় এবছর রাঙ্গাবালীতে অনেক বেশি জমিতে বোরো ধান চাষ হচ্ছ আমাদের যে লক্ষ্যমাত্রা তাতে উপজেলায় মোট ৩১০ হেক্টর জমিতে বোরো ও উচ্চ (উফসী) ধান চাষ হইতেছে। এখনো যে সময় আছে এতে আমরাদের ৪শ’ থেকে ৪৫০ হেক্টরের বেশি জমিতে চাষ হবে।
কৃষকরা জানিয়েছেন, গতবারের চেয়ে এবার দ্বিগুণ চাষি বোরো চাষের জন্য মাঠে নেমেছেন। অন্য বছরের ন্যায় এবারও ইরি-বোরোর পুরো মৌসুমে সার ও ঔষাদ সরবরাহ করা হলে চলতি মৌসুমেও ধানের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা।
উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুর ইসলাম জানান, চলতি বোরো মৌসুমে উপজেলার ৬টি ইউনিয়নে উপজেলা কৃষি অফিস থেকে বীজ দেয়া হয়েছে চাষী দাম ভালো পাচ্ছে বিধায় কৃষি কাজে ঝুঁকছে বেশি কৃষক যদি আরো বেশি ভালো দাম পায় তাহলে ভবিষ্যতে রাঙ্গাবালীতে আরো বেশি বোরো চাষ হবে।