ঢাকা   ০৩:৫৫:০১ এএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার 

রামগড়ে ফুটবল খেলতে গিয়ে নদীতে পড়ে শিশুর মৃত্যু

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩১২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রামগড়ে বন্ধুদের সাথে ফুটবল খেলতে গিয়ে ফেনী নদীতে পড়ে সজিব বাহাদুর চেত্রী নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার সকালে উপজেলার বল্টুরামটিলা সংলগ্ন ফেনী নদীতে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি ঐ এলাকার কর্ণ বাহাদুর চেত্রীর ছেলে এবং রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।

স্থানীয় লোকজন জানান, সজিব ও তার বন্ধুরা মিলে নদীর পাশের খেলার মাঠে ফুটবল খেলার সময় নদীতে বল পড়ে যায়। বল আনতে বন্ধুরা সবাই নদীতে নামলে স্রোতে তারা ৩জন ডুবে গেলে অথৈ নামের এক ব্যাক্তি দেখতে পেলে তাৎক্ষনিক ২জনকে উদ্ধার করতে পারলেও সজিবকে উদ্ধার করতে পারেনি। পরে স্থানীয়রা নদীতে নেমে মৃত অবস্থায় সজীবকে উদ্ধার করে।

রামগড় থানার এসআই মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি