1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাট ও পাটগ্রাম পৌরসভার নির্বাচন গনসংযোগে ব্যস্ত প্রার্থীরা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

লালমনিরহাট ও পাটগ্রাম পৌরসভার নির্বাচন গনসংযোগে ব্যস্ত প্রার্থীরা

লাভলু শেখ, স্টাফ রিপোটার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১
  • ২২৮ বার

অাগামী ১৪ ফেব্রুয়ারী লালমনিরহাট ও পাটগ্রাম পৌরসভা নির্বাচন অনুষ্টিত হবে। গত ২৭ জানুয়ারী প্রার্থীরা প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে শহরের পাড়া – মহল্লায় ভোটারদের দ্বারে দ্বারে বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে ঘুড়ে বেড়াচ্ছেন মেয়র ও কাউন্সিলর এবং মহিলা কাউন্সিল প্রার্থীরা। লালমনিরহাট ও পাটগ্রাম শহরে পোষ্টারে পোষ্টোরে ছেয়ে গেছে এবং বিভিন্ন গান সম্মলিত মাইকিং সকাল থেকে রাত পযর্ন্ত চলছে। লালমনিরহাট জেলা নিবার্চন অফিস জানান, লালমনিরহাট পৌরসভায় মেয়র পদপ্রার্থী ৫ জন এরা হলো, নৌকা মার্কার মোঃ মোফাজ্জল হোসেন, ধানের শীর্ষ মার্কার মোঃ মোশারফ হোসেন, স্বতন্স প্রার্থী নারীকেল গাছ মার্কা জনপ্রিয় ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ রেজাউল করিম স্বপন, লাঙ্গল মার্কার এস এম ওয়াহিদুল হাসান ও ইসলামী অান্দোলন বাংলাদেশের (হাত পাখা) মার্কার মোঃ অামিনুল ইসলাম পাটগ্রাম পৌরসভায় ৪ জন মেয়র পদপ্রার্থী এরা হলোঃ নৌকা মার্কার মোঃ রাশেদুল ইসলাম সুইট, ধানের শীর্ষ মার্কার একে মোস্তফা সালাউজ্জামান ওপেল, ইসলামী অান্দোলন বাংলাদেশ (হাত পাখা) মোঃসুমন মিয়া ও স্বতন্স প্রার্থী কাজী অাসাদুজ্জামান নারীকেল গাছ মার্কা নিয়ে এবারের ভোটে প্রতিদ্বন্ডিতা করবেন। পাটগ্রাম পৌরসভায় ভোটার সংখ্যা মোট ২১হাজার ৮শত ৫৫জন এদের মধ্যে পুরুষ ১০হাজার ৭শত৬২ ও মহিলা ১১হাজার ৯৩ জন লালমনিরহাট পৌরসভায় মোট ৪৭হাজার ৭শত ৬৯ জন এর মধ্যে পুরুষ ২৩হাজার ৫শত ৮৭ ও মহিলা ভোটার সংখ্যা ২৪হাজার ১শত ৮২ জন। পাটগ্রাম পৌরসভায় ভোট কেন্দ্র ৯ টি এবং লালমনিরহাট পৌরসভায় ভোট কেন্দ্র ১৮ টি থাকবে।

তবে এবারে প্রথম ইভিএম পদ্ধতিতে ২ পৌরসভায় ভোট অনুষ্টিত হবে। এবারে ইভিএম এ ভোট নেয়ায় সাধারন ভোটাররা শংসয় প্রকাশ করেছে। ২ পৌরসভায় শতাধীক কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর ভোটে প্রতিদ্বন্ডিতা করবেন। সাধারন ভোটাররা যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন। প্রতিক বরাদ্দ পাওয়ার পর লালমনিরহাট পৌর স্বতন্স মেয়র পদপ্রার্থী মোঃ রেজাউল করিম স্বপন নারীকেল গাছ নিয়ে ব্যাপক গনসংযোগ চালিয়ে যাচ্ছেন, তিনি করোনা মহামারীতে শহরের প্রতিটি পাড়া -মহল্লায় সাহায্যসহযোগীতা করায় সাধারন ভোটারদের মাঝে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন ভোটাররা জানান, এবারে তাকেই ভোট দিবেন, অপরদিকে নৌকায় ভোট পেতে ব্যাপক গনসংযোগ চালিয়ে যাচ্ছেন, অা,লীগ নেতা মোঃ মোফাজ্জল হোসেন ধানের শীর্ষ এর প্রার্থীও গনসংযোগ চালিয়ে যাচ্ছেন, পাটগ্রাম পৌরসভায় ধানের শীর্ষ মার্কা ও নৌকা মার্কার উভয় প্রার্থী ব্যাপক গনসংযোগ চালিয়ে গেলেও এ পৌরসভায় ধানের শীর্ষ এগিয়ে অাছে বলে সাধারন ভোটাররা জানান। এই গনসংযোগে পিছিয়ে নেই ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম। তিনি হাতপাখা মার্কা নিয়ে পৌর মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net