1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে মিষ্টি কুমড়া চাষে আগ্রহ বাড়ছে কৃষকের - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয়বার্ষিকী উপলক্ষে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান রানা, মহাসচিব সোলায়মান ডলু নদী তীরবর্তী বন্যার্তদের পাশে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার চট্টগ্রাম সাতকানিয়ার কাঞ্চনায় বন্যার্তদের মাঝে ৫০ লাখ টাকার খাদ্য ও কসমেটিকস সামগ্রী বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যসহায়তা বিতরণ এমপি কাজল কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হত্যার ঘটনায় মামলা দায়ের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার তাইফা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে  নবীনগরে হোপের উদ্যোগে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

লালমনিরহাটে মিষ্টি কুমড়া চাষে আগ্রহ বাড়ছে কৃষকের

লাভলু শেখ, স্টাফ রিপোটার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৪০ বার

বাংলাদেশের মাটিতে মিষ্টি কুমড়া বারো মাসই পাওয়া যায়। মিষ্টি কুমড়া জনপ্রিয় ও সুস্বাদু একটি সবজি। মিষ্টি কুমড়ার শুধু কুমড়া নয় এর ডগাও খুবই পুষ্টিকর সবজি। কচি মিষ্টি কুমড়া সবজি হিসেবে এবং পাকা ফল দীর্ঘদিন রেখে সবজি হিসেবে খাওয়া যায়।

মিষ্টি কুমড়া তরকারি বা পণ্য হিসেবেও ব্যবসায়িক মূল্য রয়েছে। তাই মিষ্টি কুমড়া চাষে দিন দিন আগ্রহ বাড়ছে লালমনিরহাটের কৃষকের। লালমনিরহাট জেলার ৫টি উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে মিষ্টি কুমড়ার গাছ। কৃষকের নিপুণ হাতে লাগানো কুমড়া গাছের সবুজ লতানো গাছ মাঠের মাটির উপর বিছানার মতো ছড়িয়ে আছে। কম খরচে অধিক ফলন পাওয়ায় এবং লাভজনক ফসল হিসেবে পরিগণিত হওয়ায় মিষ্টি কুমড়া চাষে জনপ্রিয়তা বাড়ছে বলে মনে করেন সংশ্লিষ্ট জনেরা।

এ ব্যাপারে কথা হয় লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কোদালখাতা গ্রামের এক কৃষকের সাথে। তিনি জানান, প্রথমে এমনিই মিষ্টি কুমড়া চাষ করতাম। পরে বাণিজ্যিক ভাবে চাষ করার চিন্তা মাথায় আসায় প্রথমে অল্প করে চাষ শুরু করি। বর্তমানে নিজের জমি ১ একর জমিতে মিষ্টি কুমড়া চাষ করছি।

তিনি জানান, এ বছর মিষ্টি কুমড়া চাষে তার মোট খরচ হয়েছে প্রায় ১৫হাজার টাকা। আর উৎপাদিত মিষ্টি কুমড়া প্রায় ৪০হাজার টাকা বিক্রি করতে পারবেন বলে তিনি আশাবাদী।

কি পদ্ধতিতে মিষ্টি কুমড়া চাষ করা হয় জানতে চাইলে তিনি জানান,মাটি গর্ত করে গবর দিয়ে মিষ্টি কুমড়ার উন্নত জাতের বীজ রোপণ করি। তারপর নিয়মিত পরিচর্যা করি। এছাড়া তেমন কোনো খরচ নেই। তবে পোকামাকড় থেকে কচি মিষ্টি কুমড়া নিরাপদে রাখার জন্যে নিয়ম মেনে কীটনাশক ব্যবহার করতে হয়।

কৃষি কর্মকর্তার সহযোগিতা পাওয়া যায় কি না জানতে চাইলে তিনি জানান, মাঝে মধ্যে আসেন এবং পরামর্শ দিয়ে থাকেন।

জানা যায়, এ মৌসুমে কৃষকরা অল্প বিনিয়োগ করে অধিক মুনাফা পায় বলেই মিষ্টি কুমড়া চাষে আগ্রহ বাড়ছে লালমনিরহাটের কৃষকের।

কৃষকরা আরও জানান, উৎপাদিত মিষ্টি কুমড়া স্থানীয় বাজারে বিক্রি করা হয়। স্থানীয় চাহিদা মিটিয়ে তা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। বিশেষ করে পাইকারদের মাধ্যমেই তা দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হয়। তবে লালমনিরহাটের মিষ্টি কুমড়া সবচেয়ে বেশি বিক্রি হয় বিভিন্ন হাট-বাজারে। কৃষি বিভাগের সহযোগিতা পেলে এর বাজার আরও ভালো হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এখানকার কৃষকরা দিন দিন মিষ্টি কুমড়া চাষে আগ্রহ বাড়ছে। ব্যাপক পুষ্টিগুণ সমৃদ্ধ এ সবজিটি কৃষকদের জন্যে আরও লাভজনক করতে উপসহকারী কৃষি কর্মকর্তারা সবধরনের সহযোগিতা অব্যাহত রাখছেন বলে জানা গেছে। লালমনিরহাট কৃষি বিভাগ জানান, চলতি মৌসুমে বিভিন্ন সবজির লক্ষ্যমাএা ধরা হয়েছে প্রায় ৫ হাজার হেক্টর জমিতে যা লক্ষ্যমাএা ছাড়িয়ে সাড়ে ৫ হাজার অতিক্রম করেছে। কৃষি বিভাগ ও কৃষকরা জানান, বিভিন্ন শাক- সবজি বাম্পার ফলন হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net