1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুরে করোনার টিকা প্রদান কর্মসুচির উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

শেরপুরে করোনার টিকা প্রদান কর্মসুচির উদ্বোধন

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩০৪ বার

শেরপুরে রোববার দুপুরে জেলা হাসপাতালে কোভিড-১৯ এর প্রতিষেধক টিকা দেয়া কর্মসুচির উদ্ভোধন করা হয়েছে। শেরপুর-১ আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক কর্মসুচির উদ্ভোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনারকলি মাহমুব, সিভিল সার্জন আনোয়ারুর রউফ, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরীসহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীসহ নানা পেশার লোকজন।স্থানীয় সরকারের ডিডি-এলজি এটিএম জিয়াউল ইসলাম পুরুষদের মধ্যে সর্বপ্রথম টিকা গ্রহন করেন। অন্যদিকে সাংবাদিকদের মধ্যে প্রথম টিকা দেন দেবাশীষ সাহা রায়, চিকিঃসকদের মধ্যে সিভিল সার্জন ডাক্তার আবুল কাশেম মোহাম্মদ আনোয়ারুর রউফ, বিএমএর সাধারণ সম্পাদক ডা: নাদিম হাসান, রাজনীতিবিদদের মধ্যে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পিপি এডভোকেট চন্দন কুমার পাল, নারীদের মধ্যে হুইপকন্যা ডাঃ শারমিন রহমান অমি কোভিড এর টিকা প্রথম গ্রহন করেন।

সিভিল সার্জনের তথ্য মতে ১হাজার ৬শ জন রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করেছেন। তার মধ্যে আজ ২’শ জনকে টিকা দেয়া হবে।এসময় জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক বলেন, সরকার দ্রুত সময়ে টিকা এনে মানুষের শরীরে প্রয়োগের মাধ্যমে প্রমান করেছে এ সরকার সর্বত্র সফল। আমরা সর্বস্তরের জনগনকে টিকা গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। তিনি আরো বলেন, এ টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নেই। যারা টিকা নিয়েছেন সবাই সুস্থ আছেন। কাজেই এনিয়ে ভয়ের কোন কারণ নেই।প্রথম টিকা নিয়ে শেরপুরে জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালাক এটিএম জিয়াউল ইসলাম জানান, আমি টিকা নিয়েছি আমার কোন সমস্যা হচ্ছে না।সিভিল সার্জন সিভিল সার্জন ডাক্তার আবুল কাশেম মোহাম্মদ আনোয়ারুর রউফ জানান, জনগনকে আশ্বস্ত করতে আমি জেলা স্বাস্থ্য বিভাগের প্রধান হয়ে আমি প্রথমেই টিকা নিলাম। আমি এখন সম্পূর্ণ সুস্থ আছি। কাজেই সবাইকে টিকা গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি।সাংবাদিকদের মধ্যে প্রথম টিকা গ্রহণ করে দৈনিক প্রথম আলোর সাংবাদিক দেবাশীষ সাহা রায় বলেন, আমি টিকা গ্রহণ করে সুস্থ আছি। আমি সবাইকে অনুরোধ করি টিকা গ্রহণ করুন।ডা: শারমিন রহমান অমি বলেন, আমি টিকা নিয়েছি এবং সুস্থ আছি। সকল মহিলাসহ সবাইকে টিকা গ্রহণ করার অনুরোধ করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net