1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুরে পৌর নির্বাচনে কেন্দ্র স্থাপনে বাধা-হুমকির প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন সন্ত্রাসী হামলায় প্রচারণার মাইক ভাঙচুর : সুষ্ঠু পরিবেশ দাবি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

শেরপুরে পৌর নির্বাচনে কেন্দ্র স্থাপনে বাধা-হুমকির প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন সন্ত্রাসী হামলায় প্রচারণার মাইক ভাঙচুর : সুষ্ঠু পরিবেশ দাবি

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৪৮ বার

শেরপুর পৌরসভার নির্বাচনে কেন্দ্র স্থাপনে বাধা ও কর্মীদের হুমকি ও প্রচারণার মাইক ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জগ মার্ক প্রতীকের আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী এডভোকেট রফিকুল ইসলাম আধার। ১ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় শহরের বটতলা এলাকায় তার প্রধান নির্বাচনী কেন্দ্রে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রফিকুল ইসলাম আধার বলেন, আওয়ামী লীগ প্রার্থীর ভরাডুবি আঁচ করতে পেরে তার পক্ষে একটি সুবিধাবাদী মহল তার মনোনয়নপত্র প্রত্যাহার করাতে ব্যর্থ হয়ে শহরের বিভিন্ন এলাকায় নির্বাচনী কেন্দ্র স্থাপনে বাধা প্রদান এবং স্থানীয় কর্মীদের নানানভাবে চাপ প্রয়োগ করছে। সেইসাথে তার কর্মী-সমর্থকদের গ্রেফতারসহ নানাভাবে হয়রানী করা হবে বলে ভয়ভীতি দেখানোর পাশাপাশি গুজব ছড়াচ্ছে। সোমবার বিকেলে শহরের বারাকপাড়া এলাকায় জগ প্রতীকের প্রচারণায় ব্যবহৃত অটোরিক্সায় হামলা চালিয়ে মাইক ভাঙচুর করাসহ প্রচারক আব্দুল করিম কুমুম ও অটোচালক জীবন আহমেদকে মারধর করেছে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী। এতে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এজন্য তিনি ও তার কর্মী-সমর্থকদের নিরাপত্তা এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলের আশু হস্তক্ষেপ কামনা করেন। এছাড়া সংবাদ সম্মেলনে তার প্রার্থিতা নিয়ে একটি মহলের সংবাদ সম্মেলনের নামে মিথ্যাচার এবং জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদকের পদ থেকে সরাসরি বহিস্কারকে অবৈধ, অগণতান্ত্রিক ও এখতিয়ার বহির্ভূত বলেও দাবি করেছেন।
সংবাদ সম্মেলনে সম্মিলিত নাগরিক সমাজের নেতা আব্দুর রশিদ বিএসসি, মোহাম্মদ আবু বকর, তালাত মাহমুদ ও সোলায়মান হোসেনসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net