1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে পাচারের সময় ইউরিয়া সহ পিকআপ ভ্যান আটকঃ থানা থেকে ছাড়িয়ে নিলেন কৃষি কর্মকর্তা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান রানা, মহাসচিব সোলায়মান ডলু নদী তীরবর্তী বন্যার্তদের পাশে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার চট্টগ্রাম সাতকানিয়ার কাঞ্চনায় বন্যার্তদের মাঝে ৫০ লাখ টাকার খাদ্য ও কসমেটিকস সামগ্রী বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যসহায়তা বিতরণ এমপি কাজল কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হত্যার ঘটনায় মামলা দায়ের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার তাইফা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে  নবীনগরে হোপের উদ্যোগে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম

শ্রীনগরে পাচারের সময় ইউরিয়া সহ পিকআপ ভ্যান আটকঃ থানা থেকে ছাড়িয়ে নিলেন কৃষি কর্মকর্তা

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ সংবাদদাতাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৪৯ বার

শ্রীনগর থেকে ঢাকার কেরাণীগঞ্জে পাচারের সময় সার বোঝাই একটি পিকআপ
ভ্যান আটক করে থানায় সোপর্দ করে এলাকাবাসী। এই
ঘটনার পরদিন বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি
কর্মকর্তা শান্তনা রাণী থানায় উপস্থিত হয়ে ইউরিয়া
সার সহ পিকআপ ভ্যানটি ছাড়িয়ে নেন।

স্থানীয়রা জানায়, গত বুধবার সকালে শ্রীনগর এম রহমান
শপিং কমপ্লেক্সের পশ্চিম পাশের একতা এন্টারপ্রাইজ থেকে
একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ন ২১-১২৮৬) সার
বোঝাই করে ঢাকার কেরাণীগঞ্জের নৌঘাট এলাকার দিকে
রওনা দেয়। বিষয়টি আচ করতে পেরে স্থানীয়রা পিকআপ
ভ্যানটি আটক করে শ্রীনগর থানায় সোপর্দ করে। পরে
একতা এন্টার প্রাইজের মালিক আরমান শেখ পুলিশকে
জানায় তার বৈধ কাগজ পত্র রয়েছে। কিন্তু উপজেলা সার
ডিলার সমিতির একটি সূত্র জানায়, আরমান শেখের
ইউরিয়া সার বিক্রির কোন লাইসেন্সই নেই। লাইসেন্স
ছাড়া তিনি কিভাবে এই সার সংগ্রহ করেছেন তাও
রহস্যাবৃত। আটকের পরদিন সকালে উপজেলা কৃষি
অফিসার শান্তনা রাণী অজ্ঞাত কারণে থানায় উপস্থিত হয়ে
সার সহ গাড়িটি ছাড়িয়ে নেন।

এব্যাপারে উপজেলা কৃষি অফিসার শান্তনা রাণীর কাছে
জানতে চাইলে তিনি একতা এন্টারপ্রাইজের ইউরিয়াবিক্রির লাইসেন্স না থাকার বিষয়টি স্বীকার করে বলেন,
বিষয়টি অবৈধ। তবে শ্রীঘ্রই তিনি লাইসেন্স পাবেন।
তার বিএডিসির সার বিক্রির লাইসেন্স রয়েছে। একতা
এন্টারপ্রাইজ কিভাবে এই ইউরিয়া সার সংগ্রহ করেছে
এবং তিনি কেন সার সহ পিকআপ ছাড়িয়ে নিলেন এই
বিষয়ে জানতে চাইলে কোন সদুত্তর দিতে পারেননি।
শ্রীনগর উপজেলা সার ডিলার সমিতির সভাপতি মোঃ বাদল
বলেন, একতা এন্টারপ্রাইজের ইউরিয়া বিক্রির অনুমোদন
নেই।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়াতুল
ইসলাম ভূঞা জানান, কৃষি কর্মকর্তার উপস্থিতিতে
সার সহ পিকআপটি একতা এন্টারপ্রাইজ নিয়ে গেছে।
কৃষি কর্মকর্তা জানিয়েছেন, সারগুলো ওই প্রতিষ্ঠানের
গুদামে রেখে গুদাম বন্ধ করে দেওয়া হবে।
অপর একটি সূত্র জানায়, একতা এন্টারপ্রাইজের গুদাম
থেকে এর আগে নকল ধানবীজ, অনুমোদনহীন জৈব সার
বিক্রির দায়ে মোবাইল কোর্ট জরিমানা করে। সর্বশেষ
২০২০ সালের ২৯ জানুয়ারী সন্ধ্যায় প্রতিষ্ঠানটি থেকে
১৬৩ বস্তা নকল সার জব্দ করে তৎকালীর সহকারী কমিশনার
(ভূমি) নিগার সুলতানা প্রতিষ্ঠানটির গুদাম সিলগালা
করে দেন। সিলগালার পরদিনই কৃষি কর্মকর্তা শান্তনা
রানী একতা এন্টারপ্রাইজের সিলগালা খুলে সার বিক্রির
অনুমুতি প্রদান করেন। এঘটনায় লোকজন বিস্মিত হয়ে
পরে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net