1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সন্তান পিতাকে রাস্তায় ফেলে গেল, হাসপাতালে ভর্তি করল পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

সন্তান পিতাকে রাস্তায় ফেলে গেল, হাসপাতালে ভর্তি করল পুলিশ

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৬৬ বার

বাগেরহাট জেলার, চিতলমারীতে বৃদ্ধ পিতা মোঃ আজিজুলকে (৯০) রাস্তায় ফেলে গেল সন্তান। যে সন্তানের জন্য আমৃত্যু জীবনের সাথে সংগ্রাম করেছেন জন্মদাতা পিতা। পিতা নিজের সুখ-স্বাছন্দ্য ত্যাগ করে সন্তানের মুখে ফুটিয়েছেন হাসি। সেই পিতাকে গভীর রাতে প্রচন্ত শীতের মধ্যে রাস্তায় পাশে ফেলে গেল সন্তান। এমই হৃদয়বিদারক ও অমানবিক ঘটনা ঘটেছে উপজেলার হিজলা ইউনিয়নের আমবাড়ি-বাবুগঞ্জ বাজার সড়কে। ঘটনাটি মানুষের মাঝে বেদনা সৃষ্টি করেছে।

বৃদ্ধ আজিজুলের বাড়ি সাতক্ষীরা জেলার জীবন নগর এলাকার হালদা গ্রামে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় অশীতিপর অসুস্থ্য পিতা আজিজুলকে চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নের আমবাড়ি-বাবুগঞ্জ বাজার সড়কের পাশে ফেলে রেখে যান তার সন্তান। শনিবার সকাল ৭ টার দিকে রাস্তার পাশে বিবস্ত্র অবস্থায় ওই বৃদ্ধ পিতাকে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্যের সহায়তায় ওই বৃদ্ধকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হিজলা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য মোঃ বাদশা শেখ বলেন, শনিবার সকাল ৭ টার দিকে আমবাড়ি-বাবুগঞ্জ রাস্তার পাশে এক বৃদ্ধকে কে-বা কারা ফেলে রেখে গেছে, এমন সংবাদ শুনে আমি তাৎক্ষণিক ভাবে ঘনটা স্থলে ছুটে যাই। ওই বৃদ্ধ পিতাকে প্রয়োজনীয় শীতের কাপড় পরিয়ে চিতলমারী থানায় জানাই। খবর শুনে থানা পুলিশ তাকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপারে চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মামুন হাসান জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ও পুলিশ বৃদ্ধ পিতা আজিজুলকে হাসপাতলে ভর্তি করে। তার প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য সমাজ সেবা অফিসের সাথে যোগাযোগ করা হচ্ছে।

তবে চিতলমারী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক জানান, খবর শুনে ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধকে পুলিশ উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সার্বিক ভাবে চিতলমালী থানা পুলিশ তার খোঁজ-খবর রাখছে। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিক ভাবে উদ্ধারকৃত ব্যক্তির নাম আজিজুল (৯০) বলে জানা গেছে। তার সন্তানের নাম আবুল। বাড়ি সাতক্ষীরার জীবন নগর এলাকার হালদা গ্রামে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net