1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিনিয়র সাংবাদিক কাজী আলতাবের সাথেও আচরন খারাপ। চিকিৎসা না দিয়ে রোগীকে বের করে দিলেন এক চিকিৎসক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বানারীপাড়ায় কৃষক দলের সাধারণ সম্পাদক সুমনের ওপর হামলার অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় শেবাচিমে ভর্তি ঈদগাঁওয়ে ভোগান্তিতে ডজনাধিক পরিবার, ঘেরাবেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ ভাঙ্গুড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত উনকলায় প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা  নবীনগরে ভোলাচং উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও রাকিবুল ইসলাম চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৫ আসামী গ্রেফতার আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা : বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় গুরুত্বারোপ

সিনিয়র সাংবাদিক কাজী আলতাবের সাথেও আচরন খারাপ। চিকিৎসা না দিয়ে রোগীকে বের করে দিলেন এক চিকিৎসক

লাভলু শেখ লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৮০ বার

লালমনিরহাটের হাতীবান্ধায় চিকিৎসাপত্র না দিয়ে অশোভন আচরন করে হাসপাতাল থেকে রোগীকে বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে ডা.মিনতিয়াজ কবিরের বিরুদ্ধে। বুধবার(১৭ ফেব্রুয়ারী) বিকেলে বিচার দাবি করে চিকিৎসকের বিরুদ্ধে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন রোগীর পরিবার। ওই সময় সিনিয়র সাংবাদিক কাজী আলতাব এর সাথে আচরন খারাপ করে গালিগালাজ করেছেন।
অভিযোগে জানা গেছে, হাতীবান্ধা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক কাজি আলতাব হোসেন বুধবার(১৭ ফেব্রুয়ারী) বেলা ১২টার দিকে তার অসুস্থ্য শ্বাশুরি সামিনা বেগমকে নিয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

নিয়ম অনুযায়ী টিকেট সংগ্রহ করে রোগীকে নিয়ে হাসপাতালটির মেডিক্যাল অফিসার ডা. মিনতিয়াজ কবিরের রুমে যান সাংবাদিক কাজী আলতাব হোসেন। ওই চিকিৎসক সাংবাদিক কাজী আলতাব হোসেনকে দেখে রেগে গিয়ে রুম থেকে বেড়িয়ে যেতে বলেন। রোগীর অবস্থা ভাল না বলে চিকিৎসা দিতে চিকিৎসককে অনুনয়- বিনয় করেন কাজি আলতাব হোসেন। কিন্তু এতেও মন গলেনি চিকিৎসকের। চিকিৎসা না দেয়ার কারন জানতে চাইলে চিকিৎসক ডা. মিনতিয়াজ কবির সাংবাদিককে বলেন, ” সাংবাদিকের কোন চিকিৎসা হবে না”। এ সময় সাংবাদিক কাজী আলতাব হোসেন ও তার রোগীর উপর উত্তেজিত হন চিকিৎসক। চিকিৎসকের উচ্চ চিৎকারে পাশের রোগীরা ওই রুমের সামনে ভিড় জমায় এবং রোগীর চিকিৎসা দিতে চিকিৎসককে অনুরোধ করেন। এক পর্যায়ে সাংবাদিকতা পেশাকে হেয় করে গালমন্দ করে রোগীর চিকিৎসা না দিয়ে রুম থেকে বেড়িয়ে যান চিকিৎসক ডা. মিনতিয়াজ কবির। এসময় অন্য রোগীদেরও ওই চিকিৎসক চিকিৎসা দেননি বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনার বিচার ও চিকিৎসা না দেয়ার কারন জানতে চেয়ে সাংবাদিক কাজী আলতাব হোসেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগকারী সাংবাদিক কাজী আলতাব হোসেন বলেন, কোন সাংবাদিক বা তার পরিবারের কারো চিকিৎসা দিবেন না বলে সাফ জানিয়ে দেন ডা. মিনতিয়াজ কবির। এর কারন জানতে চাইলে আমাদেরকে দ্রুত রুম থেকে বেড়িয়ে যেতে বলেন। এসময় সাযবাদিকতা পেশাকে হেয় করে গালমন্দ করে গোটা সাংবাদিক সমাজ ও তাদের পরিবারকে হেয় করা হয়েছে। এর সুষ্ঠ বিচার চেয়ে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। এ ঘটনার ন্যায় বিচার দাবি করেন তিনি।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈম আহম্মেদ বলেন, একটু হট্টগোল হয়েছিল। যা তাৎক্ষণিক সমোঝোতা করা হয়েছে। তবুও যেহেতু অভিযোগ এসেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। ওই সাংবাদিক আমাদের নতুন সময় এর হাতীবান্ধা পতিনিধি বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net