1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিরাজদিখানে ব্যক্তিগত উদ্যোগে শীতার্তদের মাঝে ১২শ কম্বল বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারে ‘জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই যুক্তিখোলা বাজারে ধর্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী টাঙ্গাইলে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ঠিকাদার ও ট্রাকচালক ঈদগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কক্সবাজার জেলা হাইয়স, জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেন সেলিম আকবর ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের সদস্য বৈঠক অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর রাঙ্গাবালীতে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ 

সিরাজদিখানে ব্যক্তিগত উদ্যোগে শীতার্তদের মাঝে ১২শ কম্বল বিতরণ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ১৯৪ বার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কোলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ কপাসের হোসেনের ব্যক্তিগত উদ্যোগে ১২শ’ দরিদ্রে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বেকেল ৪টায় উপজেলার কোলা ইউনিয়নের নন্দনকোনা খেলার মাঠ থেকে এই কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় সম্ভাব্য কোলা ইউপি চেয়ারম্যান প্রার্থী, আওয়ামীলীগ সভাপতি ও ২নং ইউপি সদস্য মোঃ কপাসের হোসেনের সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবুবক্কর সিদ্দিক।

কোলা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ সোহাগ মিয়ার সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তারন, কোল ইউপি ভার প্রাপ্ত চেয়ারম্যান মোঃ রোমান শেখ, সাবেক সভাপতি সুদর্শন গাঙ্গুলী, তরুন তপাদর, ২নং ওয়ার্ড আ’লীগ সভাপতি সানোয়ার হোসেন মন্টু, ১নং ওয়ার্ড আ’লীগ সভাপতি শেখ শফি, ৩ ওয়ার্ড আ’লীগ সভাপতি শেখ জামাল, ৬নং ওয়ার্ড আ’লীগ সভাপতি ও ইউপি সদস্য শেখ মিরাজ, ৯নং ওয়ার্ড আ’লীগ সভাপতি আমজাদ হোসেন, ৫নং ওয়ার্ড আ’লীগ সভাপতি রফিকুল ইসলাম তরুন, ৮নং ওয়ার্ড আ’লীগ সভাপতি মোঃ ফেরদৌস, ৪নং ওয়ার্ড আ’লীগ সভাপতি হাজী মোঃ শাহজাহান মোল্লাহ, ১,২,৩নং ওয়ার্ড ইউপি সদস্য মোছাঃ জাকিয়া বেগম হাসিনাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা সকলেই কপাসের হোসেনকে কোলা ইউনিয়নের চেয়াম্যান হিসেবে পাওয়ার মত প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net