1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ড প্রেসক্লাবে জেলা পরিষদ সদস্য আ ম ম দিলশাদ'র স্বাস্থ্য-সুরক্ষা সরঞ্জাম বিতরণ -ক্লাবের উন্নয়নে অনুদানের ঘোষণা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা : বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় গুরুত্বারোপ আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার, কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব: এমপি জসিম উদ্দিন বিদ্যুতের খুটি থেকে কৃষিজমিতে ছিঁড়ে পড়ে তার : ফটিকছড়িতে দুই কৃষকের মৃত্যু ফেনীতে ডিবির অভিযানে ১৫ জুয়াড়ি গ্রেফতার, আদালতে সোপর্দ চাটমোহরে বিশেষ অভিযানে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার ঈদগাঁওয়ে চিকিৎসা সংকট, কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত জনগন, জোড়াতালি দিয়ে চলছে উপস্বাস্থ্য কেন্দ্র ইউরোপের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের সম্ভাবনা বাড়ছেঃ ইউনিডেক্সের এম্বেসেডর কক্সবাজারে ৬১ জন অসহায়,দরিদ্রের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল

সীতাকুণ্ড প্রেসক্লাবে জেলা পরিষদ সদস্য আ ম ম দিলশাদ’র স্বাস্থ্য-সুরক্ষা সরঞ্জাম বিতরণ -ক্লাবের উন্নয়নে অনুদানের ঘোষণা

অশোক দাশ (সীতাকুণ্ড)চট্টগ্রাম প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৪৩ বার

সীতাকুণ্ড প্রেসক্লাবে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ ম ম দিলশাদ। সোমবার (১ফেব্রুয়ারী) দুপুরে তিনি প্রেসক্লাবে এসে জেলা পরিষদের পক্ষে এসব সরঞ্জাম প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তীসহ নেতৃবৃন্দের হাতে তুলে দেন।

এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, সীতাকুণ্ড প্রেসক্লাব উপজেলা পর্যায়ে দেশের মধ্যে একটি মডেল। নিজস্ব ভূমির উপরে গড়ে তোলা প্রেসক্লাব ভবনটি সবার নজর কেড়েছে। এ প্রেসক্লাবের সদস্যরা দীর্ঘকাল ধরে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। এজন্য তিনি প্রেসক্লাবকে অতীতের মত আরো সাহায্য করতে চান জানিয়ে বলেন, প্রেসক্লাবের সাংবাদিকদের মানোন্নয়নে আরো প্রশিক্ষণের প্রয়োজন হলে চট্টগ্রাম জেলা পরিষদ অবশ্যই পৃষ্টপোষকতা করবে। এছাড়া জেলা পরিষদের পক্ষ থেকে প্রেসক্লাবের সংযোগ সড়কটির কাজের ব্যায় বহনের পাশাপাশি ক্লাবের ভবন উন্নয়ন কল্পে আরো দুই লক্ষ টাকা প্রদান করা হবে বলে তিনি জানান। প্রেসক্লাবকে সার্বিক সহযোগিতার জন্য চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম.এ সালাম ও সদস্য আ ম ম দিলশাদকে ধন্যবাদ জানান প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী।

তিনি বলেন, চট্টগ্রাম জেলা পরিষদ শুরু থেকেই সীতাকুণ্ড প্রেসক্লাবের উন্নয়নের সাথে অতিতে ছিলো এবং এখনো আছে। এজন্য জেলা পরিষদের চেয়ারম্যান এম.এ সালামের প্রতিও সাংবাদিকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান তিনি। তাছাড়া ভবিষ্যতেও জেলা পরিষদ এভাবে পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রেসক্লাব কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান এম. হেদায়েত, সাবেক সভাপতি ও কার্য নির্বাহী সদস্য এম. সেকান্দর হোসাইন, সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন অনিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ সালাউদ্দিন, সিনিয়র সাংবাদিক মীর মোঃ দিদারুল হোসেন টুটুল, সাংবাদিক তালুকদার নির্দেশ বড়ুয়া,সাইফুল ইসলাম রুবেল,ইকবাল হোসেন রুবেল, অশোক দাশ, এস এম ইকবাল হোসাইন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ শিহাব উদ্দিনসহ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net