1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সড়কে কত লাশ ঝড়লে টনক নড়বে প্রশাসনের: মানববন্ধনে যুব আন্দোলনের নেতৃবৃন্দ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান রানা, মহাসচিব সোলায়মান ডলু নদী তীরবর্তী বন্যার্তদের পাশে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার চট্টগ্রাম সাতকানিয়ার কাঞ্চনায় বন্যার্তদের মাঝে ৫০ লাখ টাকার খাদ্য ও কসমেটিকস সামগ্রী বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যসহায়তা বিতরণ এমপি কাজল কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হত্যার ঘটনায় মামলা দায়ের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার তাইফা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে  নবীনগরে হোপের উদ্যোগে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে- লুৎফুর রহমান কাজল এমপি

সড়কে কত লাশ ঝড়লে টনক নড়বে প্রশাসনের: মানববন্ধনে যুব আন্দোলনের নেতৃবৃন্দ

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি (চট্টগ্রাম):

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১
  • ২২৪ বার

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার সময় চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা পরিষদের সামনে বাঁশখালী প্রধানসড়কেই ইসলামী যুব আন্দোলন বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা রোধ ও যানযট মুক্ত নিরাপদ সড়কের দাবীতে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী অান্দোলন বাংলাদেশ- চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি আলহাজ্ব মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার, সাধারণ সম্পাদক মাওলানা ফয়জুল্লাহ, যুব নেতা, মাও. জাওয়াদুল করীম, ইসলামী অান্দোলন বাংলাদেশ- বাঁশখালী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা জসিম উদ্দিন মিজবাহ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র অান্দোলন- চট্টগ্রাম দক্ষিণ জেলার দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক ছাত্রনেতা অাব্বাস উদ্দীন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র অান্দোলন বাঁশখালী থানার সহ-সভাপতি ছাত্রনেতা লোকমান হাকিম প্রমূখ নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা, ‘সড়কে আর কত লাশ ঝড়লে প্রশাসনের টনক নড়বে। বাঁশখালী প্রধানসড়কে নিত্য দুর্ঘটনায় প্রতিনিয়ত নিহত ও অঙ্গহানির শিকার হচ্ছে সাধারণ লোকজন। প্রতিদিনই পত্রিকার পাতায় বাঁশখালী প্রধানসড়কের দুর্ঘটনার শিরোনাম হচ্ছে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রাস্তা প্রশস্থকরণ, ড্রেন নির্মাণ, মূলসড়কের সীমানা থেকে বৈদ্যুতিক খুঁটি সরানো ও অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া, ফুটপাতে গড়ে উঠা কাঁচাবাজার সরিয়ে নেওয়া, গাড়ী পার্কিংয়ের জন্য ব্যবস্থা গ্রহণ, যান্ত্রিক ত্রুটিযুক্ত ও ফিটনেসবিহীন যানবাহন নিষিদ্ধ করণ, রোড ডিভাইডারসহ ফুট ওভার ব্রীজ নির্মাণের দাবী জানান।’

মানববন্ধন শেষে তারা ১৯টি দাবি সম্বলিত বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করেন।

ইসলামী যুব আন্দোলন বাঁশখালী উপজেলা শাখা এর নেতৃবৃন্দ সহ বাঁশখালী যাত্রী কল্যাণ পরিষদ, বাঁশখালী জনকল্যাণ পরিষদ এবং সর্বস্তরের ছাত্রজনতা এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাও. মুফতি নুরুল আমীন, মনছুর আলী, যুব নেতা, আবু ফাইজা, আমান উল্লাহ হাসান, এহসান উল্লাহ, নুর আহমদ সিদ্দিকী, কেফায়েত উল্লাহ, কাজী আবেদুর রহমান, ছাত্র নেতা আরফাত হোসাইন, সরওয়ার আলম, মু. এয়াছীন।

সড়ক দুর্ঘটনা রোধে বক্তব্য রাখেছেন ইসলামী যুব আন্দোলনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net