1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৭১’র রণাঙ্গনের যোদ্ধার আকুতি, চাইনা অনুদান, চাই স্বীকৃতি! - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

৭১’র রণাঙ্গনের যোদ্ধার আকুতি, চাইনা অনুদান, চাই স্বীকৃতি!

মাহমুদুল হাসান, পটুয়াখালী প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৫৬ বার

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ শুনে, তার আহ্বানে সারা দিয়েন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশ স্বাধীন করেছি। কিন্তু দেশ স্বাধীনের ৫০ বছর পার হলেও মুক্তিযোদ্ধার নামের তালিকায় আমার নাম ওঠেনি। মরার আগে হলেও অন্তত মুক্তিযোদ্ধার নামের তালিকায় নিজের নামটা দেখতে চাই”।
কান্নাজড়িত কন্ঠে এমনটিই বললেন রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের চদ্রিমাঝি গ্রামের ৮৯ বছরের প্রবিন মুক্তিযোদ্ধা আবুল হাসেম (বাঙ্গালী)। বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হাসেম (বাঙ্গালী) উপজেলার নবগঠিত ইউনিয়নের চর্ধীমাঝি গ্রামের মৃত মোঃ গনি হাওলাদার এর ছেলে।

১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্ববানে সাড়া দিয়ে ৮ নম্বর সেক্টর বাহিনীর সঙ্গে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি। সে সময় আঞ্চলিক বাহিনীর অধিনায়ক গোলাম ইয়াকুবের (বীর প্রতিকের) নেতৃত্বে একাধিকবার সরাসরি যুদ্ধে অংশগ্রহন সহ মুক্তিযোদ্ধাদের নানাভাবে সহযোগিতা করেছিলেন আবুল হাসেম (বাঙ্গালী)। মুক্তিযোদ্ধাদেও কে এক জায়গা থেকে অন্য জায়গায় আনা-নেওয়া, তাদের গোলাবারদ বহনসহ মুক্তিযোদ্ধাদের পাহারা দিয়ে রাখতেন আবুল হাসেম (বাঙ্গালী)।স্বাধীনতার পরবর্তীতে জিয়াউর রহমানের শাসনামলে এবং ২০০৪ সালের আগস্ট মাসের ৯ তারিখে তিনি আবেদন করেন একজন মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাবার জন্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, আবুল হাসেম বাঙ্গালীর নাম আজো মুক্তিযোদ্ধার তালিকায় স্থান পায়নি।

আবুল হাসেম (বাঙ্গালী)র ২য় সহধর্মিনী জানান, আমার স্বামী যুদ্ধের সময় অনেক কষ্ট করছে। শেখ মুজিবের ডাকে সারা দিয়ে নিজের জীবনের মায়া ভুলে গিয়েছিলেন তিনি। যুদ্ধের পর জিয়াউর রহমান তার সকল কাগজপত্র নিয়েছেন। এরপর আর কোনো খোজ খবর পাওয়া যায়নি সেই কাগজপত্রের। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ তার একটাই আবেদন, তাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বিকৃতি দেয়া হোক। তিনি মুক্তিযোদ্ধার স্বিকৃতি পেয়ে মৃত্যুবরন করতে চান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net