1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইয়াবাকারবারী মা-ছেলে আটক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

ইয়াবাকারবারী মা-ছেলে আটক

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি (চট্টগ্রাম):

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৩৪১ বার

তল্লাশী চৌকি বসিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার পুইঁছুড়ি ইউনিয়নের বাঁশখালী প্রধান সড়কের ফুটখালী ব্রীজ এলাকা থেকে বাঁশখালী থানা পুলিশের একটি টিম মা-ছেলে সহ দুইজনকে ২হাজার ৮শত পিচ ইয়াবাসহ হাতে নাতে আটক করেছে।

আটককৃতরা হলেন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বড়ইতলী এলাকার জোহরা বেগম (৪৮), মুহাম্মদ রাসেল (২০)। জানা যায় তারা দুজনই সম্পর্কে মা-ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ফুটখালী ব্রীজ থেকে গোপন সংবাদে অভিযান চালিয়ে ইয়াবাসহ হাতেনাতে তাদেরকে আটক করা হয়েছে।

এ বিষয়ে সত্যতা নিশ্চিৎ করে বাঁশখালী থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ সফিউল কবীর বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুইঁছুড়ি ফুটখালী ব্রীজের দক্ষিণে বাঁশখালী-পেকুয়া আঞ্চলিক মহাসড়ক থেকে ২ হাজার ৮শত পিচ ইয়াবাসহ মা-ছেলে কে আটক করেছে থানা পুলিশের বিশেষ একটি টিম।’

তিনি আরো বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজকেই তাদেরকে আদালতে সোপার্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net