ঢাকা   ০৫:০৫:১০ এএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের নকলায় জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ সাউন্ড গ্রেনেডে শ্রমিকদের ছত্রভঙ্গ, মিরপুরে যান চলাচল স্বাভাবিক এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা 

খুটাখালীর আল নুর হোটেলের মালিক আবছার আলীকদমে নিখোঁজ!

সেলিম উদ্দীন,কক্সবাজার।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৪৬৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চকরিয়া উপজেলার খুটাখালী বাজারের আল নুর হোটেলের মালিক নুরুল আবছার (৩৮) কে পাওয়া যাচ্ছে না।

গত ২ মার্চ বিকেলে বান্দরবান পার্বত্য জেলার লামা আলীকদম বাস ষ্টেশন এলাকা থেকে তিনি নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছেন তারই ছোট ভাই ব্যবসায়ী ফরিদুল ইসলাম।

নিখোঁজের ঘটনায় চকরিয়া থানায় বুধবার সন্ধ্যায় জিডি (১৪০/২১) করা হয়েছে।

নুরুল আবছারের ছোট ভাই ফরিদুল ইসলাম জানায়, তার ভাই গতকাল মঙ্গলবার সকালে ব্যবসায়ীক কাজে লামা আলীকদম গিয়েছিলেন।
এদিন সন্ধ্যা নাগাদ ফিরে আসেনি। এমনিক তার ব্যবহৃত মোবাইল নাম্বারটিও এদিন বিকেল থেকে বন্ধ পাওয়া যাচ্ছে।

নুরুল আবছার বর্নিত ইউনিয়নের বাক্কুম পাড়ার আলহাজ্ব ছৈয়দ নুরের পুত্র। তিনি খুটাখালী বাজারের রেস্তোরা ব্যবসায়ী ও তরুণ ফুটবলার রফিকুল ইসলামের বড় ভাই।

নিখোঁজের সময় নুরুল আবছারের পরনে গোল গলা খয়েরি গেন্জি, কাল লুঙ্গি, পায়ে চামড়া জুতা ছিল। তার গায়ের রং ফর্সা, উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি, ডান হাঁটুতে পোড়া দাগ (বাইক এক্সিডেন্ট) রয়েছে।

তার সন্ধান পেলে চকরিয়া থানায় জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি