1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমরায় ইয়াবা-গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
টেকনাফে নাফ নদীতে বোটের ইঞ্জিন বিকল : কোস্ট গার্ডের সফল উদ্ধার অভিযানে বাঁচল ৪৫ যাত্রী কেইপিজেড বিএনপি পরিবারের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল টেকনাফে অপহরণ ও সশস্ত্র সন্ত্রাসী দমনে দ্রুত পদক্ষেপের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ–অবরোধ দুর্নীতি মামলায় টিউলিপ সিদ্দিকের বিচার ও দণ্ডাদেশ নিয়ে দুদকের ব্যাখ্যা আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান এভারকেয়ার হাসপাতালের কাছে কাল এসএসএফ হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন কাজ পরিচালনা করবে পালপাড়া মহেশপুরে ‘সৈয়দ সুফিয়া কোরআন হেফজ খানা’র উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান কুমিল্লা সিটি কর্পোরেশন  নিম্নমান সহকারী থেকে জাল সনদে প্রকৌশলী দি ইউনিভার্সিটি অব কুমিল্লা থেকে অনলাইনে সনদ ক্রয়  নারায়ণগঞ্জ-০৩ আসনে ইসলামী দলগুলির যৌথসভায় পাঁচ প্রার্থীর ঐক্য ঘোষণা চৌদ্দগ্রাম থানার ওসির সাথে গণঅধিকার পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত

ডেমরায় ইয়াবা-গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

মো.বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ২৫৭ বার

রাজধানীর ডেমরায় রাজাখালি নৌ পুলিশ ফাঁড়ির পুলিশের অভিযানে বালু নদের পাড় থেকে ইয়াবা-গাঁজাসহ মো. ইউসুফ আলী (৪০) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১২ পিস ইয়াবা ও ৩৭ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়। সোমবার বিকালে ধিৎপুর খলাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ইউসুফ আলী ওই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। এ ঘটনায় আরও তিন মাদক বিক্রেতা পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতকরা হলেন- ডেমরার ধিৎপুর খলাপাড়া এলাকার ফজলু মিয়ার ছেলে লিটন ওরফে কালায়া (৩৮), একই এলাকার হাফিজুল্লার ছেলে শফিকুল ইসলাম (৩৭) ও ঠুলঠুলিয়া গ্রামের অমির (৩২)। এ বিষয়ে ইউসুফ আলীসহ পলাতকদের বিরুদ্ধে সোমবার বিকালেই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডেমরা থানায় মামলা দায়ের করেন নৌ পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে রাজাখালি নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রহমান ঢালী বলেন-এই মাদক চোরকারবারিরা দীর্ঘ দিন ধরে বালু নদে ও নিরিবিলি তীরবর্তী এলাকাগুলোতে ইয়াবা-গাঁজাসহ বিভিন্ন মাদক বিক্রি ও সরবরাহ করে এলাকার যুব সমাজকে ধ্বংস করে আসছিল। আর গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির সময় ইউসুফ আলীকে গ্রেফতার করা হয়। এদিকে বালু নদ তীরবর্তী এলাকাগুলোকে তারা মাদক বিক্রির নিরাপদ রুট হিসেবে ব্যবহার করত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net