1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে আরিফ হত্যার ঘটনায় নিরপরাধ ব্যাক্তিদের আসামী করার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবী এলাকাবাসীর - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৩ মে ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় আগামী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের নিয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ারিয়েন্টেশন প্রোগাম অনুষ্ঠিত মাগুরায় মহিলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে জুলাই শহীদ পরিবারকে অর্থ সহায়তা দিয়েছেন জামায়াত নারায়ণগঞ্জে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ, এক অভিযুক্তকে গণপিটুনি কুমিল্লার হৃদয়ে আজও জীবন্ত কবি নজরুল ঝড়-বৃষ্টির মধ্যেও তাপপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অফিস নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত নারীসহ গ্রেফতার-৬ স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গঠনের আহ্বান ঈদগাঁওয়ে কামানের গোলা নিয়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য

তিতাসে আরিফ হত্যার ঘটনায় নিরপরাধ ব্যাক্তিদের আসামী করার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবী এলাকাবাসীর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৩৩৮ বার

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
কুমিল্লার তিতাস উপজেলায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের আসামী না করে নিরপরাধ ব্যক্তিদের আসামী করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, সঠিক তদন্তের দাবী জানান এলাকাবাসী। অনুসন্ধানে জানা যায়, উপজেলার ভাটেরার চর গ্রামের মৃত মনির মিয়া ছেলে সৌদি প্রবাসী মুক্তার হোসেনের স্ত্রী ৩ সন্তানের জননী মৌসুমি আক্তার ওরফে সুমির পরকীয়ার টানে পাশ্ববর্তী দাউদকান্দি উপজেলার সবজি কান্দি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে আরিফ(২৫) ৪ মার্চ বৃহস্পতিবার রাতে দেখা করতে আসলে রাত আনুমানিক ১০ টায় ভাটেরার চর গ্রামের চিহ্নিত কয়েকজন অপরাধী আরিফকে সুমির ঘর থেকে ধরে এনে এলোপাতারী পিটিয়ে হত্যা করে।

এদিকে আরিফ হত্যার ঘটনায় তার বড় বোন সাবিনা ১৭জনকে আসামী করে তিতাস থানায় একটি হত্যা মামলা দায়ের করে যার নং-০২ তাং ৬/৩/২০২১ইং। তবে মামলার বিষয়ে এলাকাবাসীর অভিযোগ ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আসামী না করে নিরপরাধ ব্যক্তিদের আসামী করা হয়েছে। এলাকাবাসীর দাবি সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক এবং নিরপরাধ ব্যক্তিদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক।

এবিষয়ে ভাটেরার চর গ্রামের ঘটনার প্রত্যক্ষদর্শীরা সাংবাদিকদের জানান, আরিফকে মৌসুমীর বসৎ ঘর থেকে মফিজ,স্বজল ,বাবু ও আল আমিন তারা ৪ জন ধরে বাহিরে এনে এলোপাতারী পিটিয়ে মারাত্মকভাবে আহত করে এবং স্বজনরা আরিফকে চিকৎসার জন্য ঢাকা নেয়ার পথে আরিফ মৃত্যু বরণ করেন। যারা জড়িত তাদেরকে আসামী না করে নিরপরাধ ব্যক্তিদের আসামী করা হয়েছে। তাদের দাবী সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক এবং নিরপরাধ ব্যক্তিদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক। তারা আরো জানান, ঘটনার সাথে জড়িত বাবু নামের এক ব্যক্তিকে মামলার স্বাক্ষী বানিয়েছেন, তবে স্বাক্ষী বাবুসহ বাকী ৩জনও পালাতক রয়েছে।

মামলার বাদী সাবিনার নিকট জানতে তার ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিকবার ফোন করলেও সে ফোন রিসিভ করেনি। এবিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারুক মিয়া সরকার বলেন, যতটুকু জেনেছি ভাটেরার চর গ্রামের যাদেরকে আসামী করা হয়েছে মৌসুমিকে ছাড়া তারা সকলেই নিরপরাধ,সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং নিরপরাধ ব্যক্তিদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য মামলার তদন্ত কর্মকর্তার প্রতি অনুরোধ জানান।

মামলার তদন্ত কর্মকর্তা এস আই মধুসুধন বলেন, মামলা তদন্তাধীন আছে তদন্ত শেষে আসল রহস্য বের হয়ে আসবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net