1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বর্ণাঢ্য আয়োজনে মানিকছড়িতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

বর্ণাঢ্য আয়োজনে মানিকছড়িতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৩৬৫ বার

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মানিকছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মানিকছড়ি উপজেলা প্রশাসন ও আ.লীগ ও সকল সহযোগি সংগঠন নানা কর্মসূচি পালন করেছে।
১৭ মার্চ সকালে আ.লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু ম্যুরালে পূষ্পমাল্য অর্পণ, কেক কাটা, আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ দিকে বিকেল ৩টায় উপজেলা আ.লীগ কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পৃথক পৃথক অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ও আ.লীগ সভাপতি মো. জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদা, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, সহাকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, ওসি আমির হোসেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এম. এ রাজ্জাক, ১নং মানিকছড়ি ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, মো. আলমগীর হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়, কলেজ ছাত্রলীগ সভাপতি মো. আবু জাফর, সাধারণ সম্পাদক মো. আকতার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
এদিকে বিকাল ৩টায় উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপন উপলক্ষে কেক কাটা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অন্যদিকে সদর ১নং ইউনিয়ন পরিষদের উদ্যোগে উপজেলার রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বঙ্গবন্ধু প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net