ঢাকা   ০৬:২৭:৪৫ এএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ

ব্যারিষ্টার মওদুদ আহমেদ এর মৃত্যুতে মোঃ শাহজাহানের শোক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৪৮৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বিশেষ প্রতিবেদকঃ মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার |
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক উপ রাষ্ট্রপতি, সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা জনাব মোঃ শাহজাহান।
মোঃ শাহজাহান বলেন “মওদুদ আহমেদের মৃত্যুতে জাতি একজন অভিভাবক হারালো, আমি একজন বড় ভাইকে হারালাম”। ছাত্র জীবন থেকে মওদুদ আহমেদ রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, তিনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। বাংলাদেশের রাজনীতিতে তাঁর বর্ণাঢ্য বিচরণ ছিল। তাঁর মৃত্যুতে জাতি একজন মেধাবী রাজনীতিবিদকে হারালো, এই শুণ্যতা কখনোই পূরণ হবার নয়। মওদুদ আহমদের স্মৃতিচারণ করতে গিয়ে মোঃ শাহজাহান আবেগ আপ্লুত হয়ে পড়েন, তিনি অশ্রু সজল নয়নে মওদুদ আহমেদের সঙ্গে তার রাজনৈতিক জীবনের স্মরণীয় কিছু ঘটনার বর্ণনা দিতে গিয়ে বার বার বাকরুদ্ধ হয়ে পড়েন।
মোঃ শাহজাহান মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। মহান আল্লাহ মরহুমকে জান্নাতবাসী করুন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি