1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মওদুদ আহমদ আর নেই - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর হাতিয়ায় ৭ মণ ওজনের শাপলাপাতা মাছ ধরে ৯০ হাজার টাকায় বিক্রি ষ নোয়াখালীর কবিরহাটে মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা  মাগুরায় প্রকাশ্য দিবালোকে গৃহবধূকে কুপিয়ে জখম! মাগুরায় দিনভর বিভিন্ন সভা ও এল এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হাজারো সুবিধাবঞ্চিতদের পাশে ‘সিগনেচার বাংলা’ নাঙ্গলকোট গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান – ২০২৬ নোটিশ ছাড়া উচ্ছেদের অভিযোগ সিডিএর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে ক্ষতিপূরণ ও তদন্তের দাবি দেবিদ্বারে ভুয়া সংবাদপত্রের কাটিং ছড়িয়ে সাংবাদিক জনি ফারুককে হেয় করার চেষ্টা ৬ জুনের আগে ইউপি ভোট শেষ করতে সম্মত সবাই: ইসি সানাউল্লাহ বাসের ইউটার্নে বাড়ছে যানজট

মওদুদ আহমদ আর নেই

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৩৬২ বার

বিশেষ প্রতিবেদক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার |
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মঙ্গলবার (১৬ মার্চ) সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ২ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন মওদুদ। এরপর ১০ মার্চ সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়।

সে সময় মওদুদের একান্ত সহকারী মমিনুর রহমান সুজন বলেছিলেন, ‘স্যারের ফুসফুসে গত ১২ দিন ধরে পানি জমা হচ্ছে, যার কারণে ফুসফুসে অক্সিজেন গ্রহণক্ষমতা একেবারেই কমে গেছে। পাশাপাশি উনার কিডনি জটিলতাও দেখা দিয়েছে।’

ব্যারিস্টার মওদুদ আহমদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক উপ-রাষ্ট্রপতি। তিনি বিএনপি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতাদের অন্যতম। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ৪ দলীয় জোট সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net