ঢাকা   ০৯:৪৮:৩৫ এএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন মাগুরায় ১ হাজার ১২০মিলি লিটার মদসহ পুলক বিশ্বাস (৫৬) নামে ১ জন গ্রেফতার আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মরহুম এ কে এম ফজলুল কাদের চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা

মাগুরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ বছরের শিশুর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ৩৭৭ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ সাইফুল্লাহ ; মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীপুর সদর ইউনিয়নের সাহেবপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে আগুনে পুড়ে ৪ বছরের রুমেল নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রুমেল উক্ত গ্রামের রুবেল হোসেন ১ম পুত্র।

সাহেব পাড়া জামে মসজিদের প্রধান খতিব মাওলানা সাইফুল ইসলাম জানান ২৭শে মার্চ শনিবার বিকালে রান্নাঘর থেকে হঠাৎ অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে, চুলায় রান্না বসিয়ে রুবেলের স্ত্রী ও মা অন্য বাড়ীতে গিয়েছিল পরে আগুন লাগার কথা শুনে তারা দৌড়ে এসে দেখতে পায় তার নিজের রান্না ঘরই পুড়ে যাচ্ছে আগুনে, এমতবস্থায় সেই ঘরে থাকা ছোট ছেলেকে বের করে আনলেও বড় ছেলে ৪বছরের রুমান কে আর পাইনি, পরে উক্ত ঘরে থাকা মুরগির ঘরেরর পাশে দগ্ধ অবস্থায় পাওয়া যায় তাকে ,পরে আহত অবস্থায় তার স্বজনরা মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। এছাড়াও রান্না ঘর সহ ১/২ টা ঘর আসবাপত্র কৃষি ফসল সহ নগদ অর্থ প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানা গেছে ।

ক্ষতি গ্রস্থ বাড়ী পরিদর্শন করেন শ্রীপুর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম কাজী জালাল উদ্দিন, ৪নং শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মশিয়ার রহমান, তারা আর্থিক সহায়তা ও করে আসেন এবং পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন। সেই সাথে আগুনে দগ্ধ পরিবারটির পাশে দাড়াতে এলাকার গন্যমান্য বিত্তবান সকলের নিকট সাহায্যের হাত বাড়ানোর অনুরোধ করেন।

শ্রীপুর ফায়ার সার্ভিসের মোঃ আক্কাস আলি জানান, আনুমানিক বিকাল ৪ঃ৫০ মিনিটের সময় চরগোয়াল পাড়া গ্রামে আগুন লাগার সংবাদ পেয়ে আমরা আমাদের ফোর্স নিয়ে সেখানে পৌছায়। এবং সেখানে পৌছে জানতে পারি রান্না ঘরে আগুন লাগছে রান্নার চুলা থেকে। ঘরের মধ্যে তার দুটো বাচ্ছা ছিলো। এবং রান্না বসিয়ে বাড়ির মহিলাটি পাশের বাসায় পিয়াজ কাটতে গেছিলো সেখান থেকে আগুন লাগার সংবাদ পেয়ে সে দৌড়ে আসেন এবং তার ছোট বাচ্ছাটি উদ্ধার করতে পারলে আরেকটি বাচ্ছাকে উদ্ধার করার আগেই তার শরিরের ৬০% জায়গা পুড়ে যায়। আমাদের প্রাথমিক হিসাব মতে অগ্নিকাণ্ডে ঐ পরিবারের প্রায় ৩ লক্ষ টাকার সম্পদের ক্ষতি হয়েছে। আমরা লোক মুখে শুনেছি হাসপাতালে নিয়ে যাওয়ার পূর্বে নাকি সে মারা যায়।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে মোবাইলে আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন আগুনে পুড়ে শিশু মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে, মামলা নং- ০৬ তারিখ ২৭/০৬/২০২১ইং
রুমেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি